যশোর বোর্ড ২০১৬ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

যশোর বোর্ড ২০১৬ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ১৬টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

১৬ প্রশ্ন পাতা ১/১
সাল ধরে দেখো
২০২৪ ১৯টি২০২৩ ১১টি২০২২ ৬টি২০২১ ৭টি২০১৯ ৯টি২০১৭ ৯টি২০১৬ ১৬টি২০১৫ ২৩টি
  1. ১
    গতিবিদ্যা ইসহাক স্যার · তপন স্যার · যশোর বোর্ড ২০১৬

    প্রাসের নিক্ষেপণ বিন্দু ও পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো

    • ক সরণ
    • খ দূরত্ব
    • গ পাল্লা
    • ঘ অভিক্ষেপ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) পাল্লা

    নিক্ষেপণ ও পতন বিন্দুর মধ্যবর্তী অনুভূমিক দূরত্বকে প্রাসের পাল্লা (range) বলে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · যশোর বোর্ড ২০১৬

    কোনো বন্ধুর ভরবেগ 40kg ms-1 বলতে বোঝায়-
    i. বস্তুর ভর 1 kg হলে এর বেগ 40 ms-1
    ii. বস্তুর ভর 40 kg হলে এর বেগ 10 ms-1
    iii. বস্তুর ভর 6.3 kg হলে এর বেগ 6.36 ms-1
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ ii ও iii
    • গ i ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) i ও iii

    p=40 kg ms-1। (i) m=1 ⇒ v=40 ✓। (ii) m=40 ⇒ v=1, 10 নয় ✗। (iii) m=6.3 ⇒ v=406.3≈6.35≈6.36 ✓।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · যশোর বোর্ড ২০১৬ · সিলেট বোর্ড ২০২১

    M ভরের R ব্যাসার্ধের একটি চাকতি তার কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী কোনো অক্ষের সাপেক্ষে ঘুরছে। চাকতির জড়তার ভ্রামক কত?

    • ক MR22
    • খ MR2
    • গ 32 MR2
    • ঘ 2 MR2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) MR22

    কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে চাকতির I=MR22।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৪
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০২৩ · যশোর বোর্ড ২০১৬

    মহাকর্ষীয় বিভব V এবং মহাকর্ষীয় ক্ষেত্র-প্রাবল্য E হলে

    • ক E = dVdt
    • খ E = - dVdt
    • গ E = dVdr
    • ঘ E = - dVdr
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) E = - dVdr

    প্রাবল্য হলো বিভবের ঋণাত্মক স্থান-অন্তরক: E=−dVdr।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৫
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · যশোর বোর্ড ২০১৬

    পৃথিবীপৃষ্ঠ থেকে মুক্তিবেগ 11.2km s-1 । যে গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর দ্বিগুণ কিন্তু গড় ঘনত্ব পৃথিবীর সমান তার পৃষ্ঠ থেকে মুক্তিবেগ হবে

    • ক 5.6km s-1
    • খ 11.2km s-1
    • গ 22.4km s-1
    • ঘ ওপরের কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 22.4km s-1

    ve=R√8πρG3 ⇒ ঘনত্ব সমান হলে ve ∝ R। R দ্বিগুণ ⇒ ve=2×11.2=22.4 km s-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৬
    পর্যাবৃত্ত গতি তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০১৫ · যশোর বোর্ড ২০১৬

    একটি তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 40 cm এবং পর্যায়কাল 2 s হলে তরঙ্গটির বেগ কত?

    • ক 0.02 cm s⁻¹
    • খ 0.20 cm s⁻¹
    • গ 20 cm s⁻¹
    • ঘ 20 m s⁻¹
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 20 cm s⁻¹

    তরঙ্গদৈর্ঘ্য λ = 40 cm, পর্যায়কাল T = 2 s। বেগ v = λ / T = 40 cm / 2 s = 20 cm s⁻¹।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৭
    তরঙ্গ তপন স্যার · যশোর বোর্ড ২০১৬ · ময়মনসিংহ বোর্ড ২০১৮

    স্থির তরঙ্গের পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত?

    • ক λ4
    • খ λ2
    • গ 3λ4
    • ঘ λ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) λ2

    স্থির তরঙ্গে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব সর্বদা λ/2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৮
    আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তপন স্যার · বুয়েট ২০২১ · যশোর বোর্ড ২০১৬

    স্বাভাবিক তাপমাত্রা ও চাপে R এর মান —

    • ক 8.31 J K⁻¹ mol⁻¹
    • খ 8.31 K J⁻¹ mol⁻¹
    • গ 8.31 J K⁻¹ mol
    • ঘ 8.13 J⁻¹ K mol⁻¹
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 8.31 J K⁻¹ mol⁻¹

    সর্বজনীন গ্যাস ধ্রুবক R = 8.31 J K⁻¹ mol⁻¹ (স্বাভাবিক তাপমাত্রা ও চাপে একটি সুপরিচিত ধ্রুবক মান)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ৯
    আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তপন স্যার · যশোর বোর্ড ২০১৬

    একটি বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরিপৃষ্ঠে উঠে আসায় এর আয়তন আটগুণ হয়। বায়ুমণ্ডলের চাপ H মিটার উচ্চতার পানিস্তম্ভের সমান হলে হ্রদের গভীরতা হবে —

    • ক H
    • খ 3 H
    • গ 5 H
    • ঘ 7 H
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 7 H

    তলদেশে গভীরতা d, চাপ = (H+d) [পানির স্তম্ভ এককে]; উপরিতলে চাপ = H। তাপমাত্রা অপরিবর্তিত (সমোষ্ণ) ধরে বয়েলের সূত্র: (H+d)·V = H·(8V) ⇒ H+d = 8H ⇒ d = 7H।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ১০
    আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তপন স্যার · ঢাকা বোর্ড ২০২২ · যশোর বোর্ড ২০১৬

    কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার —

    • ক সমানুপাতিক
    • খ ব্যস্তানুপাতিক
    • গ বর্গমূলের সমানুপাতিক
    • ঘ বর্গের ব্যস্তানুপাতিক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) বর্গমূলের সমানুপাতিক

    মূল গড় বর্গবেগ c_rms = √(3RT/M) ∝ √T — পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ১১
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · রুয়েট ২০১০ · কুমিল্লা বোর্ড ২০২১

    বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ শূন্য হবে?

    • ক 60°
    • খ 90°
    • গ 120°
    • ঘ 180°
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 90°

    θ=90° হলে cos90°=0, তাই W=0।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ১২
    পর্যাবৃত্ত গতি তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০২১ · যশোর বোর্ড ২০১৬

    ভূপৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য (L) কত?

    • ক 0.971 m
    • খ 0.993 m
    • গ 0.71 m
    • ঘ 0.248 m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 0.993 m

    T = 2 s, g = 9.8 ms⁻²। L = (g T²) / (4π²) = (9.8 × 4) / (4 × 9.8696) ≈ 0.993 m = 99.3 cm।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ১৩
    পর্যাবৃত্ত গতি তপন স্যার · যশোর বোর্ড ২০১৬

    সরল গতিসম্পন্ন কোনো কণার সর্বোচ্চ সরণ (Maximum Displacement) কত?

    • ক xmax = ω2 A
    • খ xmax = ω A
    • গ xmax = A
    • ঘ xmax = ω2 x
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) xmax = A

    কণার সাম্যাবস্থা থেকে সর্বাধিক সরণকেই বিস্তার (A) বলে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ১৪
    তরঙ্গ তপন স্যার · যশোর বোর্ড ২০১৬

    দুটি উৎসের কম্পাঙ্ক যথাক্রমে f1 ও f2 হলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা হবে —

    • ক f1× f2
    • খ f1 + f2
    • গ f1 ~ f2
    • ঘ f1÷ f2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) f1 ~ f2

    দুটি কাছাকাছি কম্পাঙ্কের উৎসের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা = কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য = f₁ ~ f₂ (নিরপেক্ষ মান)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ১৫
    পর্যাবৃত্ত গতি তপন স্যার · যশোর বোর্ড ২০১৬

    নিচের কোনটি শূন্য (0 rad) দশার সমতুল্য (Equivalent phase)?

    • ক π/2
    • খ π
    • গ 3π/2
    • ঘ 2π
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 2π

    প্রতি 2π rad বা 360° পর পর দশার পুনরাবৃত্তি ঘটে। তাই 2π rad দশা শূন্য (0 rad) দশার সমতুল্য।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ১৬
    কাজ, শক্তি ও ক্ষমতা ইসহাক স্যার · তপন স্যার · ঢাকা বোর্ড ২০১৬

    গতিশক্তির মাত্রা কোনটি?

    • ক ML2T2
    • খ ML2T-1
    • গ ML2T-2
    • ঘ ML-2T2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) ML2T-2

    Ek=12mv2 ⇒ মাত্রা = M(LT-1)2 = ML2T-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

যশোর বোর্ড ২০১৬ ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি