পদার্থের গাঠনিক ধর্ম অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় স্থিতিস্থাপকতা সম্পর্কিত

স্থিতিস্থাপক সীমার মধ্যে পয়সনের অনুপাত প্রযুক্ত পীড়নের উপর নির্ভর করে না কেন?

রা., কু., চ., ব. (সম্মিলিত) বো.১৮

উত্তর

পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়সনের অনুপাত বলে।

অর্থাৎ, পয়সনের অনুপাত, σ=βα; যেখানে β পার্শ্ব বিকৃতি এবং α দৈর্ঘ্য বিকৃতি।

স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতির সমানুপাতিক। দৈর্ঘ্য বিকৃতি যে হারে বৃদ্ধি পাবে পার্শ্ব বিকৃতিও একই হারে বৃদ্ধি পাবে। তাই স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়নের উপর পয়সনের অনুপাত নির্ভর করে না।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি