পদার্থের গাঠনিক ধর্ম অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় স্থিতিস্থাপকতা সম্পর্কিত

একটি মোটা ও একটি চিকন ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক সমান হবে কিনা ব্যাখ্যা কর।

উত্তর

ইয়ং এর গুণাঙ্ক পদার্থের উপাদানের ওপর নির্ভর করে। এটি বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। অর্থাৎ যে পরিমাণ দৈর্ঘ্য পীড়ন প্রয়োগ করলে বিকৃতি এক একক হয় তাই ইয়ং গুণাঙ্ক। ফলে ইহা বস্তুর আকৃতির ওপর নির্ভর করে না। অতএব, একটি মোটা ও একটি চিকন ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক সমান হবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি