পদার্থের গাঠনিক ধর্ম অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় আন্তঃআণবিক বল সম্পর্কিত

বায়বীয় পদার্থের আন্তঃআণবিক বল নগণ্য কেন? ব্যাখ্যা কর।

উত্তর

বায়বীয় পদার্থের অণুগুলো একে অপরের থেকে দূরে দূরে অবস্থান করে। অর্থাৎ অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব কঠিন এবং তরল পদার্থের তুলনায় অনেক বেশি। এছাড়াও বায়বীয় পদার্থের অণুগুলোর গড় গতিশক্তি বেশি হয় বিধায় প্রত্যেকটি অণু অন্য অণুসমূহের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে চলাচল করতে পারে। তাই এদের মধ্যে আন্তঃআণবিক বল খুবই ক্ষুদ্র বা নগণ্য হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি