পদার্থের গাঠনিক ধর্ম অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় স্থিতিস্থাপকতা সম্পর্কিত

পীড়ন স্কেলার রাশি না ভেক্টর রাশি? ব্যাখ্যা কর।

রা.বো. ২৫ব.বো ২৩

উত্তর

বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর আকার বা দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন ঘটলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর থেকে এ বলকে বাধা দেওয়ার জন্য একটি বল উদ্ভূত হয়। বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত এ প্রতিরোধকারী বলের মানকে পীড়ন বলে। প্রযুক্ত বল এবং প্রতিরোধকারী বলের মান সমান হয় বলে প্রযুক্ত বলের মান দ্বারাই পীড়নের হিসাব করা হয়। (প্রতিরোধকারী বল, প্রযুক্ত বল)

'লম্বভাবে উদ্ভূত বল' বলা হয়ে থাকলেও আসলে পীড়ন স্কেলার রাশি। পীড়নের নিজের দিক নেই আসলে। এর দিক প্রযুক্ত বলের দিকের উপর নির্ভর করে। পীড়ন উদ্ভূত হয় প্রযুক্ত বলের বিপরীত দিকে। এ কারণে পীড়নকে স্কেলার রাশি হিসেবেই বিবেচনা করা হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি