পদার্থের গাঠনিক ধর্ম অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় স্থিতিস্থাপকতা সম্পর্কিত

একটি বস্তুর স্থিতিস্থাপক ক্লান্তি সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা কর।

ঢা., য., সি., দি. (সম্মিলিত) বো.১৮

উত্তর

স্থিতিস্থাপক সীমার মধ্যেও কোনো বস্তুতে বা তারে অনেকক্ষণ যাবৎ পীড়নের হ্রাস-বৃদ্ধি করলে বস্তুর স্থিতিস্থাপক ধর্মের অবনতি ঘটে। কেননা পীড়ন হচ্ছে বল ও ক্ষেত্রফলের অনুপাত। একক ক্ষেত্রফলের উপর ক্রমাগত বল প্রয়োগ করলে উক্ত প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর গাঠনিক ধর্মের পরিবর্তন ঘটে। তখন অসহ ভার অপেক্ষা কম ভারে তারটি বা বস্তুটি ছিঁড়ে যেতে পারে। বস্তু বা তারের এ অবস্থাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি