আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় শিশিরাঙ্ক সম্পর্কিত

মেঘ কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর।

উত্তর

ভূ-পৃষ্ঠের জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে যখন উপরের দিকে প্রবাহিত হয় তখনই উপরের অপেক্ষাকৃত শীতল বায়ুর সংস্পর্শে তা আরও ঠাণ্ডা হতে থাকে। আবার উপরের চাপ কম বলে বায়ু আয়তনে প্রসারিত হয়ে শীতল হয়ে থাকে। এভাবে বায়ুর তাপমাত্রা যখন শিশিরাঙ্কের খানিকটা নিচে নেমে যায় তখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বায়ুতে ভাসমান ধূলিকণা বা পানি শোষণকারী বিজাতীয় পদার্থ কণার সাথে পানি বিন্দুর আকারে ভাসতে থাকে। একে মেঘ বলে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি