নিউটনীয় বলবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় কৌণিক ভরবেগ সম্পর্কিত

বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার কৌণিক গতিশক্তি সমান হলেও রৈখিক গতিশক্তি ভিন্ন হয়-ব্যাখ্যা কর।

উত্তর

কোনো বস্তু বা কণার রৈখিক গতিশক্তি তার রৈখিক বেগের বর্গের সমানুপাতিক এবং কৌণিক গতিশক্তি কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। কোনো বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনরত থাকলে এর প্রতিটি কণা সমান সময়ে সমান কৌণিক দূরত্ব অতিক্রম করে। ফলে প্রতিটি কণার কৌণিক বেগ তথা কৌণিক গতিশক্তি সমান হয়। কিন্তু বৃত্তাকার পথের কেন্দ্রের নিকটবর্তী কণাসমূহের তুলনায় দূরবর্তী কণাসমূহ সমান সময়ে অধিক রৈখিক দূরত্ব অতিক্রম করে। ফলে এদের রৈখিক বেগ তথা রৈখিক গতিশক্তি বেশি হয়। সুতরাং, বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো দৃঢ় বস্তুর প্রতিটি কণার কৌণিক গতিশক্তি সমান হলেও রৈখিক গতিশক্তি ভিন্ন হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি