কোনো পুকুরে ঢিল ছোঁড়া হলে অনুপ্রস্থ তরঙ্গের সৃষ্টি হবে। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, সেই তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বা আড় তরঙ্গ বলে। পুকুরে ঢিল ছোঁড়া হলে ঢিলটি যখন পানি স্পর্শ করে তখন ঐ স্থানের পানির কণাগুলো আন্দোলিত হয়। এই কণাগুলো আবার তাদের পার্শ্ববর্তী স্থির পানি কণাগুলোকে আন্দোলিত করে তরঙ্গের সৃষ্টি করে। এক্ষেত্রে মাধ্যমের কণার কম্পনের অভিমুখ তরঙ্গের গতির অভিমুখের সাথে সমকোণ সৃষ্টি করে। যে স্থানে মাধ্যমের কণাগুলোর সরণ সর্বাধিক হয় সেটি হলো তরঙ্গচূড়া, আবার যে স্থানে কণাগুলোর সরণ সর্বনিম্ন হয় সেটি হলো তরঙ্গপাদ বা তরঙ্গখাঁজ। তাই, পুকুরে ঢিল ছোঁড়া হলে অনুপ্রস্থ তরঙ্গ সৃষ্টি হবে।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোতরঙ্গ · মোট ২৪৬টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
তরঙ্গ · ১ম পত্র