তরঙ্গ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৯ম অধ্যায় বাস্তব জীবনে তরঙ্গের উদাহরণ সম্পর্কিত

বড় বড় হলরুমের দেয়ালে হার্ডবোর্ড কিংবা পার্টেক্স জাতীয় বোর্ড লাগানো হয় কেন?

উত্তর

বড় বড় হলরুমে শব্দের প্রতিফলনের কারণে শোরগোল বা নয়েজ (Noise) সৃষ্টি হয়। ফলে শ্রোতারা ভালোভাবে শুনতে পারে না। এই সমস্যা দূর করার জন্য শব্দের শোষক হিসেবে হলরুমের দেয়ালে হার্ডবোর্ড কিংবা পার্টেক্স জাতীয় বোর্ড লাগানো হয়। এর ফলে সৃষ্ট শব্দ শোষক দ্বারা শোষিত হয়ে শব্দ প্রতিফলন রোধ হয়। এতে শ্রোতা বা দর্শকদের শুনতে কোনো সমস্যা হয় না। এ কারণেই বড় বড় হলরুমের দেয়ালে হার্ডবোর্ড কিংবা পার্টেক্স জাতীয় বোর্ড লাগানো হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি