শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। মাধ্যমের ভেতর দিয়ে শব্দ অগ্রগামী অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে সঞ্চালিত হয়। নিচের কারণগুলো প্রমাণ করে যে শব্দ অগ্রগামী অনুদৈর্ঘ্য তরঙ্গ-
১. এই তরঙ্গ সৃষ্টির জন্য কম্পন প্রয়োজন। শব্দ সৃষ্টির জন্যও কম্পনের প্রয়োজন।
২. এই তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম স্থানান্তরিত হয় না। শব্দ সঞ্চালনের সময়ও মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হয় না।
৩. এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে এই তরঙ্গের কিছু সময়ের প্রয়োজন, শব্দ সঞ্চালনের জন্যও সময় লাগে।
৪. গ্যাসীয় মাধ্যমে শব্দের সমবর্তন হয় না। সমবর্তন কেবল আড় তরঙ্গের ক্ষেত্রে ঘটে।
৫. শব্দ কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে সঞ্চালিত হতে পারে যা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে ঘটে।
অতএব শব্দ একটি অগ্রগামী অনুদৈর্ঘ্য তরঙ্গ।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোতরঙ্গ · মোট ২৪৬টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
তরঙ্গ · ১ম পত্র