তরঙ্গ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৯ম অধ্যায় তরঙ্গ সম্পর্কিত রাশিমালা

অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্যগুলো লিখ।

উত্তর

কোনো তরঙ্গ যদি কোনো বিস্তৃত মাধ্যমের এক স্তর হতে অন্য স্তরে সঞ্চালিত হয়ে ক্রমাগত সামনের দিকে অগ্রসর হতে থাকে, তবে তাকে অগ্রগামী তরঙ্গ বলে।

অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:

১. অগ্রগামী তরঙ্গে মাধ্যমের প্রত্যেকটি কণা পর্যাবৃত্ত গতি লাভ করে।

২. এ তরঙ্গ মাধ্যমের ভেতর দিয়ে নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হয়।

৩. মাধ্যমের কণাগুলো কখনোই স্থির থাকে না।

৪. তরঙ্গ মুখের অভিলম্ব বরাবর শক্তি বহন করে এ তরঙ্গ প্রবাহিত হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি