তরঙ্গ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৯ম অধ্যায় বাস্তব জীবনে তরঙ্গের উদাহরণ সম্পর্কিত

একসাথে অনেকগুলো সৈন্য ব্রিজের উপর দিয়ে মার্চ করে যাওয়া সঠিক নয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর

একটি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে সৈন্যদল যখন মার্চ করে যায় তখন সৈন্যদলের পদক্ষেপ মিলিয়ে যাবার কারণে আরোপিত কম্পনের সৃষ্টি হয়। ফলে সমগ্র ব্রিজের বিভিন্ন উপাদানের কণাগুলোও কম্পিত হয়। যখন আরোপিত কম্পন এবং ব্রিজের উপাদানের কণাগুলোর কম্পন সমান হয় তখন ব্রিজটি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়। তখন ব্রিজটির ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই, একসাথে অনেকগুলো সৈন্য ব্রিজের উপর দিয়ে মার্চ করে যাওয়া সঠিক নয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি