একমুখ খোলা নলের বদ্ধ প্রান্তে নিস্পন্দ বিন্দু এবং খোলা প্রান্তে সুস্পন্দ বিন্দু সৃষ্টি হয়। ফলে এ নলে কেবল বিজোড় সংখ্যক হারমোনিক, অর্থাৎ মূল সুর, ৩য়, ৫ম, ৭ম … হারমোনিক সৃষ্টি হতে পারে; জোড় হারমোনিকগুলো অনুপস্থিত থাকে।
অপরদিকে দুই মুখ খোলা নলের উভয় প্রান্তেই সুস্পন্দ বিন্দু সৃষ্টি হয়। ফলে এ নলে মূল সুরের পাশাপাশি জোড় ও বিজোড় উভয় প্রকার হারমোনিক, অর্থাৎ ২য়, ৩য়, ৪র্থ, ৫ম … হারমোনিক সৃষ্টি হতে পারে।
সুরের মাধুর্য বা শ্রুতিমধুরতা নির্ভর করে মূল সুরের সাথে কতগুলো উপসুর বা হারমোনিক মিশ্রিত হচ্ছে তার উপর। অধিক সংখ্যক হারমোনিক উপস্থিত থাকলে সুরের গুণ বা জাতি সমৃদ্ধ হয়।
দুই মুখ খোলা নলে অপেক্ষাকৃত বেশি সংখ্যক হারমোনিক উপস্থিত থাকে বলেই এ নল হতে নিঃসৃত সুর একমুখ খোলা নল হতে নিঃসৃত সুর অপেক্ষা বেশি শ্রুতিমধুর হয়।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোতরঙ্গ · মোট ২৪৬টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
তরঙ্গ · ১ম পত্র