তরঙ্গ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৯ম অধ্যায় স্বরগ্রাম বা হারমোনিকস সম্পর্কিত

ত্রয়ীর মধ্যে কোনো অষ্টক নেই-ব্যাখ্যা কর।

উত্তর

তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 4:5:6 হলে তাদের সমন্বয়ে যে সুরযুক্ত শব্দের উৎপত্তি হয়, তাকে ত্রয়ী বলে। ধরি, সা, গা, পা এর কম্পাঙ্কের অনুপাত 256:320:384 = 4:5:6 হয়। কাজেই এক্ষেত্রে, 256, 320, 384 Hz কম্পাঙ্কবিশিষ্ট সুরের সমন্বয়ে উৎপন্ন শব্দকে ত্রয়ী বলে। আবার, উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হলে তাকে অষ্টক বলে। উপরের তিনটি কম্পাঙ্কের মধ্যে মূল সুর 256 Hz হলে এর অষ্টক হবে (2×256) = 512 Hz যা ত্রয়ীর মধ্যে নেই। ত্রয়ীর মধ্যে কম্পাঙ্কের অনুপাত 4:5:6 হওয়াতে যে কোনো কম্পাঙ্কেরই দ্বিগুণ কম্পাঙ্ক এর মধ্যে কখনো পাওয়া যাবে না। তাই, ত্রয়ীর মধ্যে কোনো অষ্টক নেই।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি