আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কিত

দুটি স্থানের তাপমাত্রা সমান। একটি স্থানের আপেক্ষিক আর্দ্রতা ৫০% এবং অপর স্থানের ৭০%। কোন স্থানে বেশি অস্বস্তি লাগবে?

উত্তর

পানির বাষ্পায়নের হার বাতাসের আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভরশীল। যে স্থানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে মানুষের শরীরের ঘামের বাষ্পায়নের হার খুব কম। যার ফলে মানুষ অস্বস্তিবোধ করে। পক্ষান্তরে, যে স্থানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে মানুষের শরীরের ঘামের বাষ্পায়নের হার বেশি হবার কারণে মানুষ স্বস্তিবোধ করে। এ কারণে তাপমাত্রা একই থাকলেও যে স্থানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অপেক্ষাকৃত বেশি তা অপেক্ষাকৃত অস্বস্তিকর এবং যে স্থানে আপেক্ষিক আর্দ্রতা কম তা অপেক্ষাকৃত আরামদায়ক।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি