তাপমাত্রা বাড়লে কঠিন পদার্থের অভ্যন্তরে অণুগুলো নিজ নিজ জায়গায় কম্পনরত অবস্থায় থাকে। তাপমাত্রা আরো বৃদ্ধি পেলে কম্পনের পরিমাণও বৃদ্ধি পায়। ফলে আন্তঃআণবিক বল হ্রাস পায় তথা আন্তঃআণবিক বন্ধন দুর্বল হয়ে পড়ে। এ অবস্থায় পদার্থটি বাহ্যিক বলের বিরুদ্ধে স্বাভাবিক তাপমাত্রার মত বাধা প্রদর্শন করতে পারে না। যেহেতু বাধার পরিমাণ হ্রাস পায়, তাই একই পরিমাণ বাহ্যিক বল প্রয়োগে পূর্বাপেক্ষা অধিক বিকৃতি ঘটে।
আমরা জানি, স্থিতিস্থাপক গুণাঙ্ক, ; যেখানে পীড়ন এবং বিকৃতি। অর্থাৎ, স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বিকৃতির ব্যস্তানুপাতিক। যেহেতু সমান বল প্রয়োগে অধিক তাপমাত্রায় বিকৃতি বেশি হয়, তাই তাপমাত্রা বৃদ্ধি পেলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান হ্রাস পায়।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোপদার্থের গাঠনিক ধর্ম · মোট ২৭৯টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
পদার্থের গাঠনিক ধর্ম · ১ম পত্র