পদার্থের গাঠনিক ধর্ম অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় স্থিতিস্থাপকতা সম্পর্কিত

একটি স্টিল তারের ওপর প্রযুক্ত বল এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তবে ইয়ং এর গুণাঙ্কের কী পরিবর্তন হবে? ব্যাখ্যা কর।

সি.বো:২৪

উত্তর

ইয়ং এর গুণাঙ্ক একটি বস্তুর অন্তর্নিহিত ধর্ম। এটি বস্তুর আকার বা আকৃতির উপর নির্ভর করে না। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতির অনুপাত হলো ইয়ং এর গুণাঙ্ক। একটি স্টিল তারের ব্যাসার্ধ দ্বিগুণ করে তার উপর দ্বিগুণ বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বিকৃতি এমনভাবে পরিবর্তন হবে যেন এর ইয়ং এর গুণাঙ্কের মান সর্বদা ধ্রুব থাকে। তাই একই পদার্থের ক্ষেত্রে ব্যাসার্ধ, প্রযুক্ত বল, আকার-আকৃতি যেকোনো অনুপাতেই পরিবর্তন করা হোক না কেন তার ইয়ং এর গুণাঙ্কের মানের পরিবর্তন হয় না।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি