বস্তু তার গতিশীল অবস্থা অক্ষুন্ন রাখতে চাওয়ার ধর্ম হচ্ছে জড়তা। তেমনি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বস্তুর ঘূর্ণনশীল অবস্থা অক্ষুন্ন রাখতে চাওয়ার ধর্ম হচ্ছে ঐ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রামক। জড়তার জন্য বস্তু তার ওপর বল প্রয়োগে বেগের পরিবর্তনকে বাধা দেয়, নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তা ঐ অক্ষের সাপেক্ষে তার উপর টর্ক প্রয়োগে কৌণিক বেগের পরিবর্তনে বাধা দেয়। যেহেতু জড়তা পরিমাপের এককে ভর বলে আবার ঘূর্ণন জড়তার পরিমাপকে ঘূর্ণন ভরও বলা হয়। রৈখিক গতির ক্ষেত্রে ভর যে ভূমিকা পালন করে, ঘূর্ণন গতির ক্ষেত্রে ঘূর্ণন জড়তা একই ভূমিকা পালন করে। সুতরাং, বলা যায় ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক ভরের সমতুল্য।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোনিউটনীয় বলবিদ্যা · মোট ৩৩৯টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
নিউটনীয় বলবিদ্যা · ১ম পত্র