গতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় বৃত্তীয় গতি ও এ সম্পর্কিত রাশিসমূহ

কোনো বস্তুর বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয়- ব্যাখ্যা কর।

কু.বো:১৫

উত্তর

যখন কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তের পরিধি বরাবর ঘুরতে থাকে তখন ঐ বস্তুর গতিকে সুষম বৃত্তাকার গতি বলে। কোনো বস্তু যদি সমদ্রুতিতে বৃত্তাকার পথে চলে তাহলে বেগের মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু দিকের পরিবর্তন হয়। কেননা বৃত্তাকার পথের কোনো বিন্দুতে বেগের দিক বৃত্তের পরিধির উপর ঐ বিন্দুতে স্পর্শক বরাবর। বেগের দিক সর্বদা পরিবর্তন হয়। তাই বৃত্তাকার পথে কোনো বস্তুর সমবেগে চলা সম্ভব নয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি