গতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় প্রাস ও এ সম্পর্কিত রাশিসমূহ

প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগ কি শূন্য? ব্যাখ্যা কর।

ঢা.বো.১৭সি.বো.১৭

উত্তর

সর্বোচ্চ উচ্চতায় প্রাস এর কোনো উল্লম্ব বেগ নেই, শুধু অনুভূমিক বেগ আছে। সর্বোচ্চ উচ্চতায় প্রাস অনুভূমিকের সমান্তরালে চলে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বেগের দিক অনুভূমির বরাবর থাকে।

উল্লম্ব দিকে তখন বেগের উপাংশ = v0cos90∘ = 0 অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় কোনো উল্লম্ব বেগ নেই। অপরদিকে অনুভূমিক দিকে বেগের কোনো পরিবর্তন হয় না কারণ কোনো ত্বরণ নেই। অর্থাৎ v=v0cosθ0। সুতরাং সর্বোচ্চ বিন্দুতে প্রাসের গতি শূন্য নয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি