গতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় গতি ও এ সম্পর্কিত রাশিসমূহ

বায়ুপ্রবাহ না থাকলেও একজন সাইকেল আরোহী বাতাসের ঝাপটা অনুভব করেন কেন? ব্যাখ্যা কর।

উত্তর

বায়ুপ্রবাহ না থাকলেও একজন সাইকেল আরোহী বাতাসের ঝাপটা অনুভব করেন। এটি বাতাসের আপেক্ষিক গতির কারণে ঘটে। কারণ, যখন সাইকেল আরোহী একটি নির্দিষ্ট বেগে গতিশীল হয় তখন বাতাসও ঐ আরোহীর সাপেক্ষে আরোহীর সমান কিন্তু বিপরীতমুখী বেগ প্রাপ্ত হয়। ফলে আপেক্ষিক বেগের কারণে আরোহী বাতাসের ঝাপটা অনুভব করেন।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি