গতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় গতি ও এ সম্পর্কিত রাশিসমূহ

“গড়বেগ শূন্য হলেও গড়দ্রুতি কখনও শূন্য হয় না” এর ব্যাখ্যা লিখ।

উত্তর

আমরা জানি, গড় বেগ হলো মোট সরণ ও মোট সময়ের অনুপাত, অর্থাৎ v=st [এখানে, s = মোট সরণ এবং t = মোট সময়]

কোনো বস্তুর সরণ একটি ভেক্টর, যার মান বস্তুটির গতিপথের শেষ এবং আদি অবস্থানের মধ্যে ন্যূনতম দূরত্ব এবং এর দিক হলো আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিক। সুতরাং, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরেও যদি কোনো বস্তুর আদি ও শেষ অবস্থান একই হয়ে যায় (যেমন: বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তু) তাহলে মোট সরণ শূন্য হবে।

সুতরাং, গড়বেগ, v=0t=0 অর্থাৎ শূন্য; যদিও বস্তুটি একটি দূরত্ব অতিক্রম করে।

আবার, গড়দ্রুতি হলো মোট অতিক্রান্ত দূরত্ব ও মোট ব্যয়িত সময়ের অনুপাত, অর্থাৎ v=dt [এখানে, d = মোট অতিক্রান্ত দূরত্ব এবং t = মোট ব্যয়িত সময়]

কিন্তু মোট সরণ শূন্য হতে পারলেও মোট অতিক্রান্ত দূরত্ব কখনও শূন্য হতে পারে না। ফলে গড়দ্রুতি কখনও শূন্য হয় না।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি