একটি প্রাসের বেগকে অনুভূমিক ও উল্লম্ব উপাংশে বিভক্ত করা যায়। গতিপথে বেগের অনুভূমিক উপাংশের কোনো পরিবর্তন হয় না। কিন্তু উল্লম্ব উপাংশের ওপর অভিকর্ষজ বল ক্রিয়া করে। ফলে নিক্ষেপের পর এই উপাংশের মান কমতে থাকে এবং সর্বোচ্চ বিন্দুতে শূন্য হয়ে পরবর্তীতে আবার বাড়তে থাকে। যেহেতু প্রাসের বেগ উভয় উপাংশের ভেক্টর যোগফল এবং উপাংশদ্বয় পরস্পর লম্ব, তাই যখন উল্লম্ব উপাংশের মান সর্বোচ্চ তখন প্রাসের বেগও সর্বোচ্চ হবে। অর্থাৎ নিক্ষেপণ মুহূর্তে এবং নিক্ষেপণ তলে ফিরে আসার মুহূর্তে প্রাসের বেগ সর্বোচ্চ হবে।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোগতিবিদ্যা · মোট ২৬১টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
গতিবিদ্যা · ১ম পত্র