গতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় প্রাস ও এ সম্পর্কিত রাশিসমূহ

প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি সর্বনিম্ন কি না- ব্যাখ্যা কর।

উত্তর

প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগের মান সর্বনিম্ন কিন্তু তা শূন্য নয়। কারণ, প্রাসটির যখন সর্বোচ্চ উচ্চতায় থাকে, তখন এর বেগের উল্লম্ব উপাংশ শূন্য হয় ঠিকই; কিন্তু এর বেগের অনুভূমিক উপাংশের মান আদিবেগের অনুভূমিক উপাংশের সমান থাকে। ফলে সেই অবস্থানে প্রাসের বেগ সর্বনিম্ন হয় কিন্তু তা অশূন্য। যেহেতু গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। তাই প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি সর্বনিম্ন হয় কিন্তু শূন্য হয় না।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি