আমাদের শরীর থেকে প্রতিনিয়ত ঘাম বের হয়। এই ঘাম শুকানোর হার নির্ভর করে বায়ুর জলীয় বাষ্প তথা আপেক্ষিক আর্দ্রতার উপর। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, ফলে বাষ্পায়ন বেশি হয়। শরীরের ঘাম বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় সুপ্ততাপ আমাদের শরীর থেকে সংগ্রহ করে, ফলে শরীর কিছু তাপ হারায় এবং আমরা ঠাণ্ডা অনুভব করি। কিন্তু যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় অর্থাৎ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় তবে শরীরের ঘাম কম শুকায় এবং আমরা অস্বস্তিবোধ করি। গরমের দিনে অর্থাৎ বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে আমাদের অস্বস্তিবোধ হয়। তাই বলা চলে আমাদের স্বাচ্ছন্দ্যবোধ অনেকাংশে আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভরশীল।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোআদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব · মোট ২৬৫টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব · ১ম পত্র