আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় শিশিরাঙ্ক সম্পর্কিত

আপেক্ষিক আর্দ্রতা ১০০% হলে শিশিরাঙ্ক কেমন হবে?

উত্তর

আমরা জানি, আপেক্ষিক আর্দ্রতা, R = fF×100%; যেখানে f = শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এবং F = উক্ত তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ।

আপেক্ষিক আর্দ্রতা তখনই ১০০% হবে যখন অনুপাতটির সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দুইটি সমান হবে। আর জলীয় বাষ্পচাপ তখনই সমান হয় যখন দুটো তাপমাত্রা সমান হয়। অর্থাৎ, উক্ত স্থানের তাপমাত্রা ও শিশিরাঙ্কের মান যখন সমান তখনই আপেক্ষিক আর্দ্রতা ১০০% হবে। সুতরাং, এক্ষেত্রে শিশিরাঙ্ক হবে উক্ত স্থানের তাপমাত্রার সমান।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি