তপন স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
তপন স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৫১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
২৫১৯ প্রশ্ন
পাতা ৯৪/১২৬
সাল ধরে দেখো
-
১৮৬১
একটি কণা t = 0 সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। কণাটির ওপর প্রযুক্ত লব্ধি বল, সময়t এর সমানুপাতিক। কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক?
- ক t2
- খ t3
- গ √t
- ঘ t4
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) t4
F ∝ t ⇒ a ∝ t ⇒ v = ∫a dt ∝ t2 ⇒ K=12mv2 ∝ t4। -
১৮৬২
ক্ষমতা, বল ও বেগের মধ্যে সম্পর্ক হলো
- ক F = pv
- খ P = Fv
- গ v = pF
- ঘ P = F / v
-
১৮৬৩
মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা
- ক M2L2T-2
- খ ML3T-2
- গ M-1L3T-2
- ঘ M-1L2T-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) M-1L3T-2
G=Fr2m1m2 ⇒ মাত্রা = MLT-2·L2M2 = M-1L3T-2। -
১৮৬৪
গ্রহের গতির ক্ষেত্রে"একটি নক্ষত্র থেকে গ্রহকে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে।" এটি কোন নীতির সরাসরি ফল?
- ক শক্তির সংরক্ষণ নীতি
- খ ভরবেগের সংরক্ষণ নীতি
- গ কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি
- ঘ ভরের সংরক্ষণ নীতি
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি
সমান সময়ে সমান ক্ষেত্রফল — এটি কৌণিক ভরবেগের নিত্যতারই সরাসরি ফল (কেন্দ্রীয় বলে টর্ক শূন্য)। -
১৮৬৫
চাঁদের বায়ুশূন্য স্থানে স্থিরাবস্থা থেকে একটি পালক ও একটি সীসার বলকে ফেলা হলো। পালকের ত্বরণ হবে
- ক সীসার বলের চেয়ে বেশি
- খ সীসার বলের সমান
- গ সীসার বলের চেয়ে কম
- ঘ 9.8m s-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সীসার বলের সমান
বায়ুশূন্য স্থানে সব বস্তুর ত্বরণ সমান (চাঁদের g), ভরের ওপর নির্ভর করে না। তাই পালক ও সীসার ত্বরণ সমান। -
১৮৬৬
কেপলারের পর্যায়কালের সূত্র
- ক T ∝ R
- খ T ∝R32
- গ T2 ∝ R2
- ঘ কোনোটিই নয়
-
১৮৬৭
পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরুবিন্দুতে বস্তুসমূহের ভর হবে
- ক কম
- খ সর্বোচ্চ
- গ পূর্বের ন্যায়
- ঘ অক্ষাংশের সাথে পরিবর্তিত হয়
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) পূর্বের ন্যায়
ভর প্রসঙ্গ কাঠামো বা ঘূর্ণনের ওপর নির্ভর করে না — ঘূর্ণন থামলেও ভর পূর্বের মতোই থাকবে (ওজন বদলাত)। -
১৮৬৮
চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের ছয় ভাগের একভাগ। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এক-চতুর্থাংশ। পৃথিবীর ভর M-এর তুলনায় চাঁদের ভর কত?
- ক M/6
- খ M/16
- গ M/24
- ঘ M/96
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) M/96
MচাঁদMপৃ=gচাঁদgপৃ×(RচাঁদRপৃ)2=16×116=196 ⇒ চাঁদের ভর M96। -
১৮৬৯
পৃথিবীর পৃষ্ঠ থেকে m ভরের একটি বস্তু উল্লম্ব বরাবর উপরের দিকে নিক্ষিপ্ত হলো। বস্তুটি যদি সর্বোচ্চ rm উচ্চতায় উঠে তবে এর আদিবেগ vi, কত? পৃথিবীর ব্যাসার্ধ এবং ভর যথাক্রমে RE এবং ME ।
- ক vi = √2GME(1RE-1RE+rm)
- খ vi = √2GME(1RE+1RE+rm)
- গ vi = √2g(RE+rm)
- ঘ vi = √2GME(1RE+rm-1RE)
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) vi = √2GME(1RE-1RE+rm)
শক্তির নিত্যতা: 12mvi2=GMEmRE−GMEmRE+rm ⇒ vi=√2GME(1RE−1RE+rm)। -
১৮৭০
সর্বনিম্ন কত বেগে ভূ-পৃষ্ঠ হতে । ভরের একটি বস্তুকে ওপরের দিকে নিক্ষেপ করলে তা আর কখনো ফিরে
আসবে না?- ক √2gR
- খ (√2) g R
- গ g R
- ঘ 2√gR
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) √2gR
মুক্তিবেগ ve=√2gR — এর চেয়ে কম বেগে ছুড়লে বস্তু ফিরে আসবে। -
১৮৭১
m ভরের একটি উপগ্রহ R ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে M ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটির সমানুপাতিক?
- ক M
- খ √m
- গ R32
- ঘ R2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) R32
T=2π√R3GM ⇒ T ∝ R3/2 (উপগ্রহের ভর m-এর ওপর নির্ভর করে না)। -
১৮৭২
একই উপাদানে তৈরি ২য় তারের দৈর্ঘ্য ১ম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ কিন্তু ব্যাসার্ধ ১ম তারের অর্ধেক হলে ও সমান ভার প্রয়োগ করলে ২য় তার ও ১ম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত?
- ক same
- খ 2
- গ 12
- ঘ 8
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 8
Δl=FLAY ∝ Lr2। L দ্বিগুণ ও r অর্ধেক ⇒ Δl হবে 2×4 = 8 গুণ। -
১৮৭৩
নিচের কোনটি সঠিক?
- ক U = 12lLY
- খ U = 12YAl2L / AL
- গ U = 12 Al
- ঘ U = 12 AlL
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) U = 12YAl2L / AL
একক আয়তনে সঞ্চিত শক্তি U=12×পীড়ন×বিকৃতি; মোট কাজ 12YAl2L — একে আয়তন AL দিয়ে ভাগ করলেই U পাওয়া যায়। -
১৮৭৪
নিচের কোনটির মাত্রা নেই?
- ক পীড়ন
- খ ইয়াং-এর গুণাঙ্ক
- গ বিকৃতি
- ঘ চাপ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বিকৃতি
পীড়ন, ইয়ং গুণাঙ্ক ও চাপ — তিনটিরই মাত্রা ML-1T-2। বিকৃতি দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই মাত্রাহীন। -
১৮৭৫
একটি ইস্পাতের তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক Y। যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়ং
গুণাঙ্ক কত হবে?- ক পূর্বের সমান
- খ পূর্বের অর্ধেক
- গ পূর্বের দ্বিগুণ
- ঘ পূর্বের চার গুণ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) পূর্বের সমান
ইয়ং-এর গুণাঙ্ক উপাদানের বৈশিষ্ট্য — ব্যাস বদলালেও Y পূর্বের সমানই থাকবে। -
১৮৭৬
1.1 m দৈর্ঘ্য ও 2.0 cm ব্যাসবিশিষ্ট একটি অনুভূমিক রডের এক প্রান্ত একটি দেয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে। রডটির অপর প্রান্তে 31.4 kg ভর ঝুলানোতে এর কৌণিক বিকৃতি 0.01 রেডিয়ান হলো। রডটির উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত? g = 10 m/s² ।
- ক 0.25 MPa
- খ 0.025 GPa
- গ 1.0 MPa
- ঘ 0.1 GPa
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 0.1 GPa
A=πr2=π(0.01)2=3.1416×10-4 m2। F=31.4×10=314 N। n=F/Aθ=314/3.1416×10-40.01≈1.0×108 Pa = 0.1 GPa। -
১৮৭৭
বৃষ্টির একটি বড়ো ফোঁটা ভেঙে অনেকগুলো ছোটো ফোঁটায় পরিণত হলে, বড়ো ফোঁটাটির তুলনায় ছোটো ফোঁটাগুলোর সমষ্টিগত ক্ষেত্রফল
- ক হ্রাস পাবে
- খ বৃদ্ধি পাবে
- গ অপরিবর্তিত থাকবে
- ঘ কোনোটিই নয়
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বৃদ্ধি পাবে
মোট আয়তন একই থাকলেও ছোটো ফোঁটাগুলোর সমষ্টিগত পৃষ্ঠক্ষেত্রফল বেড়ে যায়। -
১৮৭৮
60 kg ভরের একজন লোক 4 m দৈর্ঘ্যের একটি দোলনায় 3 m বিস্তারে দুলছে। লোকটির সর্বোচ্চ গতিশক্তি কত?
- ক 660 J
- খ 680 J
- গ 700 J
- ঘ 661.5 J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 661.5 J
ω2 = g/L = 9.8/4 = 2.45। সর্বোচ্চ গতিশক্তি Ek = ½mω2A2 = ½×60×2.45×32 = 661.5 J। -
১৮৭৯
তিনটি সুরশলাকা নেওয়া হলো যাদের কম্পাঙ্ক যথাক্রমে 105 Hz, 315 Hz এবং 525 Hz। শলাকা তিনটি দিয়ে বায়ুতে শব্দ সৃষ্টি করলে সৃষ্ট শব্দের তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কী হবে?
- ক 1 : 3 : 5
- খ 3 : 5 : 15
- গ 15 : 5 : 3
- ঘ 5 : 3 : 1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 15 : 5 : 3
একই মাধ্যমে (বায়ু) বেগ v ধ্রুবক থাকায় λ ∝ 1/f। f-এর অনুপাত 105:315:525 = 1:3:5, তাই λ-এর অনুপাত হবে তার উল্টো, অর্থাৎ 1/1 : 1/3 : 1/5 = 15 : 5 : 3। -
১৮৮০
চলমান তরঙ্গের সমীকরণ y = 100 sin 2π (340 t - 0.15 x), এখানে x এবং y-এর একক মিটার, t-এর একক সেকেন্ড। তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো।
- ক 10 m
- খ 340 m
- গ 0.15 m
- ঘ 6.67 m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 6.67 m
y = 100 sin 2π(340t − 0.15x) কে sin 2π(ft − x/λ) আকারে লিখলে f = 340 Hz এবং 1/λ = 0.15 ⇒ λ = 10.15 ≈ 6.67 m।
তপন স্যার ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।