চুয়েট ২০১৫ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
চুয়েট ২০১৫ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৭টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
৭ প্রশ্ন
পাতা ১/১
সাল ধরে দেখো
-
১
একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 1200 বার ঘুরে। সুইচ বন্ধ করার 2 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে গেলো। থেমে যাওয়ার আগে পাখাটি কতবার ঘুরবে?
- ক 1500 rev
- খ 2000 rev
- গ 3000 rev
- ঘ 1200 rev
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 1200 rev
সমমন্দনে গড় কৌণিক বেগ = 20+02=10 rev/s। মোট ঘূর্ণন = 10×120 s = 1200 rev। -
২
5 kg ভর ও 0.25 m ব্যাসার্ধবিশিষ্ট একটি বেলন 50 rad s-1 কৌণিক বেগে গড়াতে থাকলে তার গতিশক্তি কত?
- ক 0.078 J
- খ 390.63 J
- গ 0.73 J
- ঘ 585.94 J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 585.94 J
গড়ানো নিরেট বেলনের মোট গতিশক্তি = 34Mv2; v=ωr=50×0.25=12.5 ms-1 ⇒ KE=34(5)(12.5)2=585.94 J। -
৩
রেল লাইনের একটি বাঁকের ব্যাসার্ধ 99 m এবং লাইনের পাত দুটির মধ্যে দূরত্ব 1.5m। ভেতরের পাত অপেক্ষা বাইরের পাত কতখানি উঁচু হলে বাইরের পাত কোনোরূপ চাপ প্রয়োগ না করে একটি ট্রেন 9.8m s-1 দ্রুতিতে বাঁক নিতে পারবে?
- ক 1.6 m
- খ 1.3 m
- গ 0.148 m
- ঘ 1.48 m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 0.148 m
h=v2drg=(9.8)2×1.599×9.8=144.06970.2≈0.148 m। -
৪
একটি কৃত্রিম উপগ্রহ ভূ-পৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় 8km s-1 বেগে ঘুরছে, যেখানে অভিকর্ষজ ত্বরণের মান gh = 8m s-2 । ভূ-পৃষ্ঠ হতে উপগ্রহটির উচ্চতা নির্ণয় করো।
- ক 1600 km
- খ 400 km
- গ 14400 km
- ঘ 8000 km
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 1600 km
v2=gh(R+h) ⇒ R+h=(8000)28=8×106 m = 8000 km ⇒ h = 8000−6400 = 1600 km। -
৫
একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে 1080 m দূরত্ব অতিক্রম করে। এ শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 60 cm হলে তরঙ্গের পর্যায়কাল কত?
- ক 10 s
- খ 1 s
- গ 0.1 s
- ঘ এর কোনোটিই নয়
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 0.1 s
v = 1080/180 = 6 m/s। λ = 60 cm = 0.6 m হলে T = λ/v = 0.6/6 = 0.1 s। -
৬
127° C এবং 427° C তাপমাত্রার মধ্যে কার্যরত একটি ইঞ্জিনের সম্ভাব্য সর্বোচ্চ দক্ষতা কত হবে?
- ক 23.62%
- খ 42.86%
- গ 50%
- ঘ 70.25%
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 42.86%
সর্বোচ্চ (কার্নো) দক্ষতা η = 1- 400700 ≈ 42.86% (127° C=400K, 427° C=700K)। -
৭
গাড়ি A সোজা রাস্তায় 60kmh-1 সমবেগে চলছে। অন্য একটি গাড়ি B একই পথে 70kmh-1 সমবেগে A গাড়িটিকে অনুসরণ করছে। যখন গাড়ি দুটির মধ্যকার দূরত্ব 2.5km হয় তখন B গাড়িটির গতিবেগ 20kmh-2 হারে হ্রাস পেতে থাকে। কত দূরত্ব ও সময় পরে B গাড়িটি A গাড়িটিকে ধরতে পারবে?
- ক 37.5km & 0.25hr
- খ 32.5km & 0.50hr
- গ 30km & 0.50hr
- ঘ 60km & 0.25hr
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 32.5km & 0.50hr
আপেক্ষিক আদিবেগ = 70−60 = 10 kmh-1, আপেক্ষিক মন্দন 20 kmh-2। 2.5=10t−12(20)t2 ⇒ 10t2−10t+2.5=0 ⇒ t=0.5 h। এ সময়ে B-এর দূরত্ব = 70(0.5)−12(20)(0.5)2 = 35−2.5 = 32.5 km।
চুয়েট ২০১৫ ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।