কুমিল্লা বোর্ড — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
কুমিল্লা বোর্ড ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৯২টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
৯২ প্রশ্ন
পাতা ৫/৫
সাল ধরে দেখো
-
৮১
কিলোওয়াট-ঘণ্টার সাথে জুলের সম্পর্ক কোনটি?
- ক 1kWh = 1000J
- খ 1kWh = 3600J
- গ 1kWh = 3.6×106 J
- ঘ 1kWh = 6000J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 1kWh = 3.6×106 J
1 kWh = 1000 W × 3600 s = 3.6×106 J। -
৮২
সবচেয়ে দুর্বল বল কোনটি?
- ক মহাকর্ষ বল
- খ তাড়িতচৌম্বক বল
- গ সবল নিউক্লীয় বল
- ঘ দুর্বল নিউক্লীয় বল
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) মহাকর্ষ বল
চার মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল — সবল নিউক্লীয় বলের তুলনায় প্রায় 10-38 গুণ। -
৮৩
ভরবেগের মাত্রা কোনটি?
- ক MLT-2
- খ M-1L3T-2
- গ MLT-1
- ঘ ML2T-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) MLT-1
p=mv ⇒ মাত্রা = M × LT-1 = MLT-1। -
৮৪
সরল ছন্দিত স্পন্দনশীল কণার দোলনকাল 10 s (T = 10 s)। ত্বরণ 'a' ও সরণ 'x'-এর সঠিক সম্পর্ক প্রকাশ করে কোনটি?
- ক a = -(20π)x
- খ a = -(2π / 10)² x
- গ a = -(20π)² x
- ঘ a = -(10 / 2π)² x
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) a = -(2π / 10)² x
a = -ω²x, যেখানে ω = 2π / T = 2π / 10। সুতরাং a = -(2π / 10)² x। -
৮৫
নিচের কোনটি পর্যায়কাল (T) ও স্প্রিং-এর বল ধ্রুবকের (K) মধ্যকার সম্পর্ক?
- ক T = 2π √(K / m)
- খ T = 2π √(K / mg)
- গ T = 2π √(m / K)
- ঘ T = 2π √(g / K)
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) T = 2π √(m / K)
স্প্রিং স্পন্দনের ক্ষেত্রে দোলনকাল T = 2π √(m / K)। -
৮৬
সরল ছন্দিত স্পন্দনশীল কণার সর্বোচ্চ অবস্থান (x = A) ও সাম্যাবস্থার (x = 0) মধ্যে দশা পার্থক্য কত?
- ক π/4
- খ π/2
- গ π
- ঘ 2π
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) π/2
সাম্যাবস্থানে দশা 0 rad এবং সর্বোচ্চ বিস্তারে দশা π/2 rad। দশা পার্থক্য = π/2 - 0 = π/2 rad। -
৮৭
মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা
- ক M2L2T-2
- খ ML3T-2
- গ M-1L3T-2
- ঘ M-1L2T-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) M-1L3T-2
G=Fr2m1m2 ⇒ মাত্রা = MLT-2·L2M2 = M-1L3T-2। -
৮৮
সূর্য হতে গ্রহের গড় দূরত্ব এবং গ্রহের পর্যায়কাল T হলে কোনটি সঠিক?
- ক R ∝ r3
- খ T3 ∝ r3
- গ T ∝ r3
- ঘ T2 ∝ r3
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) T2 ∝ r3
কেপলারের ৩য় সূত্র: T2 ∝ r3।
কুমিল্লা বোর্ড ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।