যে ইঞ্জিন উচ্চ তাপমাত্রার উৎস হতে তাপ গ্রহণ করে কার্য সম্পাদন করে এবং অব্যবহৃত তাপ নিম্ন তাপমাত্রায় তাপ গ্রাহকে বর্জন করে তাকে তাপ ইঞ্জিন বলে। অপরদিকে, রেফ্রিজারেটর নিম্ন তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ বা অপসারণ করে ও উচ্চ তাপমাত্রার আধারে বর্জন করে। এর জন্য বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হয়। সুতরাং দেখা যায় যে, তাপ ইঞ্জিন ও রেফ্রিজারেটরের কার্যপদ্ধতি একটি অপরটির বিপরীত। তাই বলা যায় রেফ্রিজারেটর তাপ ইঞ্জিনের বিপরীত নীতিকে সমর্থন করে।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোতাপগতিবিদ্যা · মোট ৩৪৮টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
তাপগতিবিদ্যা · ২য় পত্র