পদার্থের গাঠনিক ধর্ম অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় পৃষ্ঠটান সম্পর্কিত

পড়ন্ত বৃষ্টির ফোঁটার বেগ ক্রমশ বৃদ্ধি পায় না কেন? ব্যাখ্যা কর।

দি.বো.১৭

উত্তর

বৃষ্টির ফোঁটা পতনের সময় এর বেগ বৃদ্ধি পেয়ে উচ্চবেগ প্রাপ্ত হওয়ার কথা, কিন্তু তা হয় না। বৃষ্টির ফোঁটা যখন অবাধে পড়তে থাকে তখন অভিকর্ষের কারণে এর অভিকর্ষজ ত্বরণ বৃদ্ধি পেতে থাকে এবং সান্দ্রতার কারণে এর উপর বায়ুমণ্ডলের বাধাদানকারী বলও বৃদ্ধি পেতে থাকে। এই দুটি বল সমান হয়ে গেলে ফোঁটার ওপর কোনো নিট বল কাজ করবে না। এ কারণে ফোঁটাটির নিট ত্বরণ শূন্য হয়। ফোঁটাটি তখন ধ্রুব বেগ নিয়ে পড়তে থাকে। এই বেগই হচ্ছে অন্তবেগ।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি