তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় মোলার আপেক্ষিক তাপ

গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকার কারণ বুঝিয়ে লেখ।

দি.বো: ২৪

উত্তর

আমরা জানি, কোনো তাপগতীয় ব্যবস্থার স্থানাঙ্ক তিনটি হলো- তাপমাত্রা (T), আয়তন (V) এবং চাপ (P)। কঠিন পদার্থের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনের সাথে চাপ ও আয়তনের পরিবর্তন নগণ্য। কিন্তু গ্যাসের ক্ষেত্রে সবগুলো রাশিই পরিবর্তন হয়। অর্থাৎ, গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনে আপেক্ষিক তাপ হিসাব করতে আরো দুটি রাশিকে বিবেচনায় নিতে হয়। এক ক্ষেত্রে চাপকে ধ্রুব ধরে আপেক্ষিক তাপ (CP) এবং অন্য ক্ষেত্রে আয়তনকে ধ্রুব ধরে আপেক্ষিক তাপ (CV) হিসাব করা হয়। এ কারণেই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুই প্রকার।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি