জ্যামিতিক আলোকবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় বাস্তবিক উদাহরণ সম্পর্কিত

কাচের সংকট কোণ 42∘ বলতে কী বোঝ?

উত্তর

আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে আপতিত হলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90∘ হয় সে কোণকে সংকট কোণ বলে। কাচের সংকট কোণ 42∘ বলতে বোঝায় কাচ হতে বায়ুতে আলোকরশ্মি আপতিত হওয়ার সময় আপতন কোণের মান 42∘ হলে প্রতিসরণ কোণ 90∘ হয়। আপতন কোণের মান 42∘ এর চেয়ে বেশি হলে আলোক রশ্মির প্রতিসরণ না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি