জ্যামিতিক আলোকবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় প্রিজম সম্পর্কিত

আলোক রশ্মির বিচ্যুতি কি প্রিজম কোণের উপর নির্ভর করে? ব্যাখ্যা কর।

ঢা., য., সি., দি. (সম্মিলিত) বো.১৮

উত্তর

প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের ফলে আপতিত রশ্মির বিচ্যুতি হয়। আলোক রশ্মির বিচ্যুতি প্রিজম কোণের উপর নির্ভর করে না শুধুমাত্র আপতন কোণের উপর নির্ভর করে।

প্রিজমে আপতিত আলোক রশ্মির বিচ্যুতি কোণের মান আপতন কোণের উপর নির্ভর করে। আপতন কোণের মান খুব কম হলে বিচ্যুতি কোণের মান বেশি হয়। আপতন কোণের মান ধীরে ধীরে বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান কমতে থাকে। বিচ্যুতি কোণের মান কমতে কমতে একটি সর্বনিম্ন মানে পৌঁছার পর আর না কমে আপতন কোণের বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি