জ্যামিতিক আলোকবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় লেন্স সম্পর্কিত

উভোত্তল লেন্স দ্বারা আলোক রশ্মিকে অপসারী করা যায় কি না ব্যাখ্যা কর।

উত্তর

চারপার্শ্বস্থ মাধ্যমের তুলনায় লেন্স মাধ্যম আলোকীয়ভাবে ঘন হলে অর্থাৎ পরম প্রতিসরণাঙ্কের মান বেশি হলে উত্তল লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল আলোর রশ্মিগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। লেন্স যে সব উপাদানের তৈরি তা বায়ু অপেক্ষা আলোকীয়ভাবে ঘনতর। তাই উত্তল লেন্স সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করতে পারে। সুতরাং অপেক্ষাকৃত হালকা মাধ্যমে স্থাপিত কোনো উভোত্তল লেন্স দ্বারা আলোকরশ্মিকে অপসারী করা যায় না।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি