কাজ, শক্তি ও ক্ষমতা — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৫ম অধ্যায়। এখানে ৬৮২টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।

৬৮২ প্রশ্ন ১ম পত্র অধ্যায় ৫ পাতা ১৪/৩৫
  1. ২৬১
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · বরিশাল বোর্ড ২০২৩ · বরিশাল বোর্ড ২০২৪

    বল ধ্রুবকের মাত্রা কোনটি?

    • ক MT-2
    • খ MT2
    • গ MLT-2
    • ঘ ML2T-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) MT-2

    k=Fx ⇒ মাত্রা = MLT-2L = MT-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২৬২
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · চুয়েট ২০২১ · কুয়েট ২০২১

    একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছেন। বালকটির ভর লোকটির ভরের অর্ধেক এবং লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। লোকটির যদি তার বেগ 1m s-1 বৃদ্ধি করেন, তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। বালক ও লোকটির আদিবেগ কত?

    • ক 2.3 ms-1, 4.62 ms-1
    • খ 2.20 ms-1, 4.30 ms-1
    • গ 2.21 ms-1, 4.2 ms-1
    • ঘ 2.42 ms-1, 4.84 ms-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 2.42 ms-1, 4.84 ms-1

    বালকের ভর m, লোকের 2m। শর্তমতে 12(2m)V2=12·12mv2 ⇒ v=2V। আবার 2m(V+1)2=mv2=4mV2 ⇒ (V+1)2=2V2 ⇒ V=1√2−1≈2.42 ms-1, v≈4.84 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ২৬৩
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০২৪

    স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করলে কৃতকাজ বৃদ্ধি পাবে

    • ক 50%
    • খ 100%
    • গ 200%
    • ঘ 300%
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 300%

    W=12kx2 ⇒ W ∝ x2। x দ্বিগুণ হলে W চারগুণ, অর্থাৎ 300% বৃদ্ধি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ২৬৪
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · যশোর বোর্ড ২০২৪

    একটি বস্তুর ওপর F = (5x2 - x + 1) N মানের একটি পরিবর্তী বল X-অক্ষ বরাবর গতিশীল। যদি বস্তুটির x = 0 m হতে x = 3m পর্যন্ত সরণ ঘটে তবে কৃতকাজ কত?

    • ক 43.5 J
    • খ 43 J
    • গ 42 J
    • ঘ 40.5 J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 43.5 J

    W=∫03(5x2−x+1)dx = [5x33−x22+x] = 45−4.5+3 = 43.5 J।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ২৬৫
    কাজ, শক্তি ও ক্ষমতা ইসহাক স্যার · তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০২১

    গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি?

    • ক K = 2pm
    • খ K = p2 m
    • গ K = 2p2m
    • ঘ K = p22 m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) K = p22 m

    p=mv ⇒ v=pm। K=12mv2=p22m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ২৬৬
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · ঢাকা বোর্ড ২০১৬

    সমআয়তনের একটি লৌহগোলক ও একটি টেনিস বলের ভরবেগ সমান হলে

    • ক লৌহগোলকের গতিশক্তি বেশি
    • খ টেনিস বলের গতিশক্তি বেশি
    • গ উভয়ের গতিশক্তি সমান
    • ঘ গতিশক্তির ওপর ভরবেগের প্রভাব নেই
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) টেনিস বলের গতিশক্তি বেশি

    K=p22m; p সমান হলে K ∝ 1m। টেনিস বলের ভর কম, তাই এর গতিশক্তি বেশি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ২৬৭
    কাজ, শক্তি ও ক্ষমতা ইসহাক স্যার · তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০১৭

    কোনো বল দ্বারা কৃতকাজ-
    i. বল ও সরণের ডটগুণন
    ii. ভর× ত্বরণ
    iii. গতিশক্তির পরিবর্তনের সমান
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) i ও iii

    (i) ✓ W=F⃗·S⃗। (ii) ✗ ভর×ত্বরণ হলো বল। (iii) ✓ কার্য-শক্তি উপপাদ্য অনুসারে কৃতকাজ = গতিশক্তির পরিবর্তন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ২৬৮
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০১৭

    "একটি হাতুড়ির ভর 1 kg। এটি 10m s-1 বেগে চলে একটি পেরেকের মাথায় আঘাত করলো। এতে পেরেকের
    সরণ হলো 2 cm।।
    কতক্ষণ হাতুড়িটি পেরেকের সংস্পর্শে ছিল?

    • ক 4 ×10-3s
    • খ 2×10-3s
    • গ 1×10-3s
    • ঘ 0.25×10-3s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 4 ×10-3s

    মন্দন a=v22s=1002×0.02=2500 ms-2। t=va=102500=4×10-3 s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ২৬৯
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০১৭

    "একটি হাতুড়ির ভর 1 kg। এটি 10m s-1 বেগে চলে একটি পেরেকের মাথায় আঘাত করলো। এতে পেরেকের
    সরণ হলো 2 cm।।
    হাতুড়ি দ্বারা সম্পাদিত কাজ কত?

    • ক 100 J
    • খ 50 J
    • গ 10 J
    • ঘ 0.2 J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 50 J

    W = গতিশক্তির পরিবর্তন = 12mv2=12(1)(10)2=50 J।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ২৭০
    কাজ, শক্তি ও ক্ষমতা ইসহাক স্যার · তপন স্যার · বুয়েট ২০১৩

    নিম্নের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি?

    • ক ভর 3 M এবং বেগV
    • খ ভর 3M এবং বেগ 2V
    • গ ভর 2M এবং বেগ 3V
    • ঘ ভর M এবং বেগ 4 V
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) ভর 2M এবং বেগ 3V

    K ∝ mv2: (ক) 3MV2; (খ) 3M(2V)2=12MV2; (গ) 2M(3V)2=18MV2; (ঘ) M(4V)2=16MV2। সর্বোচ্চ (গ)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ২৭১
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · যশোর বোর্ড ২০২৪

    নিম্নের কোনটি শক্তির একক নয়?

    • ক kWh
    • খ N m
    • গ N-M-2
    • ঘ J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) N-M-2

    kWh, N m ও J — তিনটিই শক্তির একক। N m-2 হলো চাপের একক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ২৭২

    1 J গতিশক্তির কোনো বস্তুর গতির বিপরীতে1 N বল প্রয়োগ করা হলে বস্তুটি কতদূর অগ্রসর হয়ে থেমে যাবে?

    • ক 1 m
    • খ 10 m
    • গ 110 m
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 1 m

    W=Fs ⇒ 1 J = 1 N × s ⇒ s = 1 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ২৭৩
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · বুয়েট ২০০৯

    বল ও শক্তির মাত্রা যথাক্রমে

    • ক LT-2 & MLT-2
    • খ MLT-2 & ML2T-2
    • গ L2T-2 & ML2T-2
    • ঘ MLT-2 & ML-2T-3
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) MLT-2 & ML2T-2

    বল F=ma ⇒ MLT-2; শক্তি = কাজ = FS ⇒ ML2T-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ২৭৪
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৯

    একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে। যদি গুলির বেগ চারগুণ করা হয়, তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে?

    • ক 4টি
    • খ 8টি
    • গ 16টি
    • ঘ 24টি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 16টি

    তক্তার সংখ্যা ∝ গতিশক্তি ∝ v2। বেগ 4 গুণ হলে গতিশক্তি 16 গুণ, তাই 16টি তক্তা ভেদ করবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ২৭৫
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৮

    20 kg ভরের কণার বেগ (4i+5j+6k ) m s-1 হলে, এর গতিশক্তি কত জুল?

    • ক 300 J
    • খ 600 J
    • গ 770 J
    • ঘ 1440 J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 770 J

    v2=42+52+62=77। K=12(20)(77)=770 J।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ২৭৬
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৯

    কোনো গতিশীল বস্তুর গতিশক্তি Ek এবং ভরবেগ p বনাম √Ek লেখচিত্রটি হবে

    • ক অধিবৃত্ত
    • খ আয়তাকার পরাবৃত্ত
    • গ উপবৃত্ত
    • ঘ সরলরেখা
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) সরলরেখা

    p=√2mEk ⇒ p ∝ √Ek। তাই p বনাম √Ek লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ২৭৭
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (জাককানইবি) ২০১৮

    2 cm ব্যাস এবং 20 g ভরের একটি নিরেট গোলক গড়িয়ে গড়িয়ে 3 cm s-1 বেগে চলছে। গোলকটির মোট
    গতিশক্তি কত?

    • ক 126 erg
    • খ 120 erg
    • গ 90 erg
    • ঘ 140 erg
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 126 erg

    গড়ানো নিরেট গোলকের মোট গতিশক্তি = 710mv2 = 0.7×20×(3)2 = 126 erg (CGS এককে m=20 g, v=3 cm s-1)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ২৭৮
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০২১ · সিলেট বোর্ড ২০২১

    যদি গতিশক্তি = K, ভর = m ও ভরবেগ = p হয়, তবে কোন সম্পর্কটি সঠিক?

    • ক K = 2p2m
    • খ K = 2pm
    • গ K = p2m
    • ঘ K = p22m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) K = p22m

    K=12mv2=(mv)22m=p22m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ২৭৯
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২১

    গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি হবে

    • ক অর্ধেক
    • খ সমান
    • গ দ্বিগুণ
    • ঘ চারগুণ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) চারগুণ

    K ∝ v2 ⇒ বেগ দ্বিগুণ হলে গতিশক্তি চারগুণ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ২৮০
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০২৩

    একটি বুলেটের গতিশক্তি কতগুণ হলে, এটি এর প্রাথমিক বেগের তিনগুণ বেগ অর্জন করবে?

    • ক 2 গুণ
    • খ 3 গুণ
    • গ 9 গুণ
    • ঘ 27 গুণ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 9 গুণ

    K ∝ v2। বেগ তিনগুণ করতে গতিশক্তি 32=9 গুণ করতে হবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

কাজ, শক্তি ও ক্ষমতা নিয়ে পরীক্ষা দাও

শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

অন্যান্য অধ্যায়

১ভৌত জগৎ ও পরিমাপ৩৩৬টি২ভেক্টর৭০০টি৩গতিবিদ্যা৬৯৩টি৪নিউটনীয় বলবিদ্যা৮৭০টি৬মহাকর্ষ ও অভিকর্ষ৬৮৪টি৭পদার্থের গাঠনিক ধর্ম৬৮৮টি৮পর্যাবৃত্ত গতি৫৮৬টি৯তরঙ্গ৬৪২টি

সব অধ্যায় দেখো →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি