পদার্থের গাঠনিক ধর্ম — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৭ম অধ্যায়। এখানে ৬৮৮টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।

৬৮৮ প্রশ্ন ১ম পত্র অধ্যায় ৭ পাতা ১৫/৩৫
  1. ২৮১
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০১৬

    চিত্রের পীড়ন এবং বিকৃতির মধ্যেকার লেখচিত্রে OA রেখার ঢাল কী নির্দেশ করে?

    • ক নতিবিন্দু
    • খ ইয়ং-এর গুণাঙ্ক
    • গ ভঙ্গুর বিন্দু
    • ঘ স্থায়ী বিকৃতি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ইয়ং-এর গুণাঙ্ক

    পীড়ন-বিকৃতি লেখচিত্রের সরলরৈখিক অংশ OA-এর ঢাল = পীড়নবিকৃতি = ইয়ং-এর গুণাঙ্ক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২৮২
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বরিশাল বোর্ড ২০২৩ · দিনাজপুর বোর্ড ২০১৫

    নিচের কোনটির স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি?

    • ক ইস্পাত
    • খ রবার
    • গ তামা
    • ঘ সোনা
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) ইস্পাত

    পীড়ন একই হলে যার বিকৃতি কম তার স্থিতিস্থাপকতা বেশি। ইস্পাতের ইয়ং গুণাঙ্ক সবচেয়ে বেশি, তাই এটিই সর্বাধিক স্থিতিস্থাপক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ২৮৩

    108 N m-2 পীড়নের প্রয়োগ 1 m দীর্ঘ একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেলো 10-3m। তারটির ইয়ং গুণাঙ্ক কত?

    • ক 105 N m-2
    • খ 10-11 N m-2
    • গ 1011 N m-2
    • ঘ 10-5 N m-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 1011 N m-2

    বিকৃতি=10-31=10-3। Y=পীড়নবিকৃতি=10810-3=1011 N m-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ২৮৪
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৬ · বরিশাল বোর্ড ২০২২

    চিত্রে বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের △OAB এর ক্ষেত্রফল নির্দেশ করে

    • ক ইয়ং গুণাঙ্ক
    • খ সর্বমোট কৃতকাজ
    • গ একক আয়তনের বিভবশক্তি
    • ঘ পয়সনের অনুপাত
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) একক আয়তনের বিভবশক্তি

    পীড়ন-বিকৃতি লেখচিত্রের নিচের ক্ষেত্রফল = 12×পীড়ন×বিকৃতি = একক আয়তনে সঞ্চিত বিভবশক্তি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ২৮৫
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০১৬ · চট্টগ্রাম বোর্ড ২০২২

    আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটি?

    • ক পয়সনের অনুপাত
    • খ ইয়ং গুণাঙ্ক
    • গ সংনম্যতা
    • ঘ দৃঢ়তার গুণাঙ্ক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) সংনম্যতা

    সংনম্যতা = 1B — আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ২৮৬
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · ঢাকা বোর্ড ২০১৫

    স্থিতিস্থাপকতার সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে

    • ক ইয়ং-এর গুণাঙ্ক
    • খ আয়তন গুণাঙ্ক
    • গ দৃঢ়তার গুণাঙ্ক
    • ঘ পয়সনের অনুপাত
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) দৃঢ়তার গুণাঙ্ক

    আকার (কৃন্তন) পীড়ন ও আকার বিকৃতির অনুপাতই দৃঢ়তার গুণাঙ্ক n।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ২৮৭

    একজন ছাত্র কোনো ধাতব তারের ইয়ং গুণাঙ্ক নির্ণয়ের জন্য পাঠ নিয়ে ওপরের লেখচিত্রটি আঁকলো। কিন্তু সে X ও Y অক্ষে কী থাকবে তা লিখতে ভুলে গেলো। X এবং Y-অক্ষে যথাক্রমে কী থাকলে ভুল বলা যাবে না?
    i. বুলানো ওজন ও দৈর্ঘ্য বৃদ্ধি
    ii. প্রযুক্ত পীড়ন ও দৈর্ঘ্য বৃদ্ধি
    iii. প্রযুক্ত পীড়ন ও উৎপন্ন বিকৃতি
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ ii ও iii
    • গ i ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) i ও iii

    ঢাল থেকে Y পেতে হলে অক্ষ দুটির অনুপাত পীড়নবিকৃতি-এর সমানুপাতিক হতে হবে। (i) ভার ও দৈর্ঘ্যবৃদ্ধি ✓ এবং (iii) পীড়ন ও বিকৃতি ✓ — দুটোই কাজ করে; (ii)-এ একটি রাশি স্বাভাবিকীকৃত আর অন্যটি নয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ২৮৮
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৫

    সমান দৈর্ঘ্যের তিনটি তার A, B এবং C-এ একই মানের পীড়ন 5×1012 N m-2।
    B তারের বিকৃতি

    • ক 2
    • খ 0.2
    • গ 0.02
    • ঘ 0.002
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 0.02

    বিকৃতি = Δll = 2% = 0.02।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ২৮৯
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৫

    সমান দৈর্ঘ্যের তিনটি তার A, B এবং C-এ একই মানের পীড়ন 5×1012 N m-2।
    A, B ও C' তারের ইয়ং গুণাঙ্ক যথাক্রমে YA, YB এবং YC হলে-
    নিচের কোনটি সঠিক?

    • ক YA > YC > YB
    • খ YA < YB < YC
    • গ YA > YB > YC
    • ঘ YB < YA < YC
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) YA < YB < YC

    Y=পীড়নবিকৃতি; পীড়ন সমান হলে Y ∝ 1বিকৃতি। বিকৃতি A(5%)>B(2%)>C(1%) ⇒ YA<YB<YC।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ২৯০

    একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1mm2 এবং অসহ ভর 40 kg। তারের অসহ পীড়ন- ২০১৮

    • ক 4×10-6 N m-2
    • খ 3.92×10-4 N m-2
    • গ 4×107 N m-2
    • ঘ 3.92×108 N m-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 3.92×108 N m-2

    অসহ পীড়ন = অসহ ভারক্ষেত্রফল=40×9.81×10-6=3.92×108 N m-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ২৯১
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · সিলেট বোর্ড ২০১৭

    ইয়ং-এর গুণাঙ্ক কোনটি?

    • ক Y = দৈর্ঘ্য পীড়নদৈর্ঘ্য বিকৃতি
    • খ Y = আয়তন পীড়নআয়তন বিকৃতি
    • গ Y = কৃন্তন পীড়নকৃন্তন বিকৃতি
    • ঘ Y = কৃন্তন পীড়নদৈর্ঘ্য বিকৃতি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) Y = দৈর্ঘ্য পীড়নদৈর্ঘ্য বিকৃতি

    ইয়ং-এর গুণাঙ্ক Y=দৈর্ঘ্য পীড়নদৈর্ঘ্য বিকৃতি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ২৯২
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বরিশাল বোর্ড ২০২৩ · দিনাজপুর বোর্ড ২০১৭

    একটি আদর্শ দৃঢ়বস্তুর জন্য ইয়ং-এর গুণাঙ্ক

    • ক 0
    • খ ∞
    • গ 1
    • ঘ -1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ∞

    আদর্শ দৃঢ়বস্তুতে বিকৃতি শূন্য, তাই Y=পীড়ন0=∞।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ২৯৩

    একটি তারের দৈর্ঘ্য 100 cm ও প্রস্থচ্ছেদ 1×10-2 cm2, ইয়ং-এর গুণাঙ্ক 1.24×1011 N m-2। একে টেনে 0.2 cm বৃদ্ধি করতে কতটুকু কাজ সম্পন্ন হবে?

    • ক 0.114 J
    • খ 0.124 J
    • গ 0.248 J
    • ঘ 0.288 J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 0.248 J

    F=YAlL=1.24×1011×10-6×0.0021=248 N। W=12Fl=12×248×0.002=0.248 J।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ২৯৪

    100 cm দীর্ঘ এবং 1×10-2 cm2 প্রস্থচ্ছেদবিশিষ্ট একটি তারের ইয়ং-এর গুণাঙ্ক 1.24×1011 N m-2 । একে টেনে 0.2 cm বৃদ্ধি করা হলো।
    এক্ষেত্রে-
    i. বিকৃতি 0.002
    ii. পীড়ন = 2×108 N m-2
    iii. পীড়ন ∝ বিকৃতি
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) i ও iii

    বিকৃতি=0.2100=0.002 ✓। পীড়ন=Y×বিকৃতি=1.24×1011×0.002=2.48×108 N m-2 — 2×108 নয় ✗। হুকের সূত্রে পীড়ন ∝ বিকৃতি ✓।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ২৯৫
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০১২

    1 mm2 প্রস্থচ্ছেদবিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে- (ইস্পাতের তারের ইয়ং গুণাঙ্ক = 2×1011 N m-2 )

    • ক 12000 N
    • খ 10000 N
    • গ 11360 N
    • ঘ None
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 10000 N

    F = YA×বিকৃতি = 2×1011×10-6×0.05 = 104 = 10000 N।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ২৯৬
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০১৪

    l দৈর্ঘ্য ও r ব্যাসার্ধের একটি তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক Y। তারের দৈর্ঘ্য l2 এবং ব্যাসার্ধ r2 করা হলে ইয়ং
    গুণাঙ্ক কত হবে?

    • ক Y2
    • খ Y
    • গ 2 Y
    • ঘ 4 Y
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) Y

    ইয়ং-এর গুণাঙ্ক উপাদানের ধর্ম — তারের দৈর্ঘ্য বা ব্যাসার্ধ বদলালেও Y অপরিবর্তিত থাকে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ২৯৭
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১০

    যদি pএবং b যথাক্রমে পীড়ন ও বিকৃতির মান হয়, তবে এদের মধ্যে সঠিক সম্পর্ক হলো

    • ক P = b
    • খ p∝b
    • গ p∝1b
    • ঘ p∝12πb
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) p∝b

    হুকের সূত্র: স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ∝ বিকৃতি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ২৯৮
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · যশোর বোর্ড ২০১৯

    কোনো কেটে সমান দু টুকরা করা হলো। এতে তারের অসহ ভার হবে

    • ক পূর্বের অর্ধেক
    • খ পূর্বের সমান
    • গ পূর্বের দ্বিগুণ
    • ঘ পূর্বের এক-চতুর্থাংশ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) পূর্বের সমান

    অসহ ভার = অসহ পীড়ন × প্রস্থচ্ছেদ — দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না। তাই কেটে ফেললেও অসহ ভার পূর্বের সমান।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ২৯৯
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৯

    আয়তন গুণাঙ্কের অন্য নাম কী?

    • ক অসংনম্যতা
    • খ সংনম্যতা
    • গ কাঠিন্যে গুণাঙ্ক
    • ঘ ইয়ং-এর গুণাঙ্ক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) অসংনম্যতা

    আয়তন গুণাঙ্ককে অসংনম্যতাও বলা হয় (এর বিপরীত রাশিই সংনম্যতা)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ৩০০

    10 cm দৈর্ঘ্যের একটি তামার তার ও 10 cm দৈর্ঘ্যের একটি লোহার তার (উভয়ের ব্যাসার্ধ 0.5 cm) জোড়া লাগিয়ে 20 cm দীর্ঘ একটি তার বানানো হলো। জোড়া লাগানো তারটিকে বল প্রয়োগে লম্বা করা হলো। লোহার ইয়ং-এর গুণাঙ্ক তামার ইয়ং-এর গুণাঙ্কের দ্বিগুণ হলে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি ও তামার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত?

    • ক 1:8
    • খ 1:6
    • গ 1:4
    • ঘ 1:2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 1:2

    একই বল ও একই প্রস্থচ্ছেদে Δl ∝ LY। দৈর্ঘ্য সমান, তাই ΔlলোহাΔlতামা=YতামাYলোহা=12 ⇒ 1∶2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে পরীক্ষা দাও

শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

অন্যান্য অধ্যায়

১ভৌত জগৎ ও পরিমাপ৩৩৬টি২ভেক্টর৭০০টি৩গতিবিদ্যা৬৯৩টি৪নিউটনীয় বলবিদ্যা৮৭০টি৫কাজ, শক্তি ও ক্ষমতা৬৮২টি৬মহাকর্ষ ও অভিকর্ষ৬৮৪টি৮পর্যাবৃত্ত গতি৫৮৬টি৯তরঙ্গ৬৪২টি

সব অধ্যায় দেখো →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি