পদার্থের গাঠনিক ধর্ম — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান
HSC পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৭ম অধ্যায়। এখানে ৬৮৮টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।
-
৩২১
সংনম্যতা এর ক্ষেত্রে-
i. চারদিক থেকে সমান চাপ প্রয়োগে আয়তন কমে যায়
ii. পদার্থের অণুসমূহের মধ্যে ফাঁক থাকে
iii. আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত রাশি
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
(i) ✓ চারদিক থেকে সমান চাপে আয়তন কমে। (ii) ✓ অণুর ফাঁক থাকে বলেই সংকোচন সম্ভব। (iii) ✓ সংনম্যতা = 1B। তিনটিই ঠিক। -
৩২২
দুইটি ভিন্ন পদার্থের তৈরি প্রত্যেকটি 2 m লম্বা এবং 2 mm ব্যাসবিশিষ্ট দুইটি তারকে সিরিজে জোড়া দিয়ে একটি যৌগিক তারে পরিণত করা হলো। তারটিতে কি পরিমাণ বল প্রয়োগ করা হলে এটি সর্বমোট 0.9 mm প্রসারিত হবে। (Y1 = 2 × 1011 N/m² এবং Y₂ = 7 × 1011 N/m²)
- ক 879.2 N
- খ 8792 N
- গ 219.8 kN
- ঘ 2198 N
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 879.2 N
A=π(10-3)2=3.1416×10-6 m2। মোট প্রসারণ = FLA(1Y1+1Y2)। বসিয়ে 0.9×10-3 পেতে F ≈ 219.8 N। -
৩২৩
নিচের কোনটির স্থিতিস্থাপক গুণাঙ্ক সর্বনিম্ন?
- ক তামা
- খ অ্যালুমিনিয়াম
- গ পেটা লোহা
- ঘ সীসা
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সীসা
সীসা সবচেয়ে নরম — একই পীড়নে এর বিকৃতি সবচেয়ে বেশি, তাই স্থিতিস্থাপক গুণাঙ্ক সর্বনিম্ন। -
৩২৪
পয়সনের অনুপাত হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে
- ক দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত
- খ আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত
- গ ব্যবর্তন পীড়ন ও ব্যবর্তন বিকৃতির অনুপাত
- ঘ পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত
σ=পার্শ্ব বিকৃতিদৈর্ঘ্য বিকৃতি — এটিই পয়সনের অনুপাতের সংজ্ঞা। -
৩২৫
নিচের কোন রাশিটির কোনো মাত্রা নেই?
- ক ইয়ং গুণাঙ্ক
- খ আয়তন গুণাঙ্ক
- গ দৃঢ়তার গুণাঙ্ক
- ঘ পয়সনের অনুপাত
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) পয়সনের অনুপাত
পয়সনের অনুপাত দুটি বিকৃতির অনুপাত, আর বিকৃতি নিজেই মাত্রাহীন — তাই σ-এরও মাত্রা নেই। -
৩২৬
পয়সনের অনুপাতের মান কোনটি?
- ক - 12 < σ < 1
- খ - 1 < σ < 12
- গ 12 < σ < 1
- ঘ 1 < σ < 2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) - 1 < σ < 12
তত্ত্বীয়ভাবে পয়সনের অনুপাতের সীমা −1 < σ < 0.5। -
৩২৭
স্থিতিস্থাপকতার সীমার মধ্যে কোনটি সবসময় ধ্রুবক থাকে? ২০১৮
i. পীড়নবিকৃতি
ii. পার্শ্ব বিকৃতিদৈর্ঘ্য বিকৃতি
iii. বলক্ষেত্রফল
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) i ও ii
(i) ✓ পীড়নবিকৃতি = স্থিতিস্থাপক গুণাঙ্ক, ধ্রুব। (ii) ✓ পয়সনের অনুপাতও ধ্রুব। (iii) ✗ বলক্ষেত্রফল = পীড়ন, প্রযুক্ত বলের সাথে বদলায়। -
৩২৮
পয়সনের অনুপাতের মান নিচের কোনটির সমান হতে পারে না?
- ক 0.01
- খ 0.1
- গ 0.4
- ঘ 0.6
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 0.6
σ-এর সর্বোচ্চ তত্ত্বীয় মান 0.5। তাই 0.6 কখনোই হতে পারে না। -
৩২৯
1m দীর্ঘ Imm ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 0.05 cm বৃদ্ধি করা হলে তারটির ব্যাস হ্রাস পাবে- (পয়সনের অনুপাত σ = 0.25 )
- ক 1.25×10-7 m
- খ 1.25×10-7 cm
- গ 1.25×107 m
- ঘ 1.25×10-7 mm
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 1.25×10-7 m
Δd = σ·d·Δll = 0.25×10-3×0.05×10-21 = 1.25×10-7 m। -
৩৩০
1m লম্বা এবং 1 mm ব্যাসের তারকে 2 kg ভর ঝুলিয়ে 0.025 cm দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো।
পয়সনের অনুপাত 0.1 হলে তারটির ব্যাসহ্রাস কত হবে?- ক 1.5×10-8 mm
- খ 2.5×10-5 mm
- গ 3.5×10-8 mm
- ঘ 2.5×10-2 mm
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 2.5×10-5 mm
Δd = σ·d·Δll = 0.1×1 mm×0.025×10-21 = 2.5×10-5 mm। -
৩৩১
1m লম্বা এবং 1 mm ব্যাসের তারকে 2 kg ভর ঝুলিয়ে 0.025 cm দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো।
যদি তারটির ইয়ং গুণাঙ্ক Y, তামার তারের ইয়ং গুণাঙ্ক 5×109 N m-2 ইস্পাতের তারের ইয়ং গুণাঙ্ক 10×1012 Nm-2 হয়, তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
দেওয়া আছে: YCu = তামার তারের ইয়ং গুণাঙ্ক
Ys = ইস্পাতের তারের ইয়ং গুণাঙ্ক- ক YCu < Y < Ys
- খ Ys >YCu >Y
- গ Ys > Y >YCu
- ঘ Ys < Y <YCu
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) YCu < Y < Ys
Y=FLAΔl=2×9.8×1π(0.5×10-3)2×2.5×10-4≈1×1011 N m-2। তাই YCu(5×109) < Y < Ys(1013)। -
৩৩২
কোনো এক পার্কের একটি দোলনায় ঝুলতে লোহার তার ব্যবহার করা হয়েছে। কয়েকজন ছেলে-মেয়ে দোলনায় যখন দোল খাচ্ছিল তখন এক বাচ্চার অভিভাবক লক্ষ্য করেন যে, ঝুলন তার 1m থেকে বৃদ্ধি পেয়ে 1.01 m হয়েছে এবং তারটি ব্যাস হ্রাস পেয়েছে। পয়সনের অনুপাত 0.2 হলে দোলনার তারের ব্যাস কতখানি হ্রাস পায়?
- ক 0.15%
- খ 0.18%
- গ 0.25%
- ঘ 0.2%
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 0.2%
Δdd = σ×Δll = 0.2×0.011 = 0.002 = 0.2%। -
৩৩৩
পয়সনের অনুপাত-
i. পার্শ্ববিকৃতি ও দৈর্ঘ্যবিকৃতির অনুপাত
ii. এককবিহীন রাশি
iii. এর মান 1 থেকে 0.5 পর্যন্ত
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) i ও ii
(i) ✓ সংজ্ঞা। (ii) ✓ এককবিহীন। (iii) ✗ σ-এর মান −1 থেকে 0.5-এর মধ্যে। -
৩৩৪
পয়েস (poise) কীসের একক?
- ক ইয়ং গুণাঙ্ক
- খ সংনম্যতা
- গ পৃষ্ঠটান
- ঘ সান্দ্রতা গুণাঙ্ক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সান্দ্রতা গুণাঙ্ক
CGS পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক পয়েস (1 poise = 0.1 N s m-2)। -
৩৩৫
সান্দ্রতা সহগের মাত্রা কোনটি?
- ক ML T-1
- খ ML-1 T
- গ ML-1 T-1
- ঘ M-1L T
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ML-1 T-1
F=ηAdvdy ⇒ η=F·yA·v ⇒ মাত্রা = MLT-2·LL2·LT-1 = ML-1T-1। -
৩৩৬
গ্যাসের সাম্প্রতা সহগ-এর কেলভিন বা পরম তাপমাত্রার
- ক সমানুপাতিক
- খ ব্যস্তানুপাতিক
- গ বর্গমূলের সমানুপাতিক
- ঘ বর্গমূলের ব্যস্তানুপাতিক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বর্গমূলের সমানুপাতিক
তাপমাত্রা বাড়লে গ্যাসের অণুর গড় বেগ বাড়ে ও ভরবেগ বিনিময় বাড়ে — তত্ত্বমতে গ্যাসের সান্দ্রতা সহগ √T-এর সমানুপাতিক। -
৩৩৭
100 g ভরের একটি বস্তু পানির মধ্যে পড়ায় তার ওপর ক্রিয়ারত প্লবতা 0.981.N হলে সান্দ্রবল হবে
- ক 9.81 N
- খ 0.981 N
- গ 1.962 N
- ঘ 0
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 0
ওজন = 0.1×9.81 = 0.981 N, যা প্লবতার সমান। নিট বল শূন্য মানে বস্তুটি প্রান্তবেগে চলছে — কিন্তু এই মুহূর্তে (স্থির অবস্থায় ছাড়ার সময়) সান্দ্রবল শূন্য। -
৩৩৮
সান্দ্রতা একক কোনটি?
- ক rad s-1
- খ J s-1
- গ N s m-2
- ঘ N m-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) N s m-2
η=F·yA·v ⇒ একক N·mm2·m s-1 = N s m-2। -
৩৩৯
নিচের কোন পদার্থের সান্দ্রতা সবচেয়ে বেশি?
- ক তেল
- খ দুধ
- গ মধু
- ঘ পানি
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) মধু
মধুর অণুর মধ্যে সংসক্তি বল সবচেয়ে বেশি বলে এর সান্দ্রতাও সবচেয়ে বেশি। -
৩৪০
তিনটি সমীকরণ হলো (এখানে সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে) -
i. Y = MgLπr2l
ii. F = 6πrηv
iii. v = 2r2(ρs-ρf)9η
নিচের সঠিক?- ক i ও iii
- খ i ও ii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) i ও ii
(i) ✓ Y=MgLπr2l। (ii) ✓ স্টোকসের সূত্র F=6πrηv। (iii) ✗ প্রান্তবেগের সূত্রে g থাকতে হবে: v=2r2(ρs−ρf)g9η।
পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে পরীক্ষা দাও
শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।