গতিবিদ্যা — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান
HSC পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৩য় অধ্যায়। এখানে ৬৯৩টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।
-
৩৬১
একটি ঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক কত?
- ক 2.78Hz
- খ 2.78×10-1Hz
- গ 2.78×10-2Hz
- ঘ 2.78×10-4Hz
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 2.78×10-4Hz
মিনিটের কাঁটা এক পাক ঘুরতে 1 h = 3600 s নেয় ⇒ f=13600=2.78×10-4 Hz। -
৩৬২
কৌণিক বেগের মাত্রা কোনটি?
- ক M0L0T-1
- খ ML-1T
- গ M-1L-1T-1
- ঘ ML-2T-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) M0L0T-1
ω=θt; কোণ মাত্রাহীন ⇒ মাত্রা = T-1 = M0L0T-1। -
৩৬৩
কৌণিক ত্বরণের মাত্রা কোনটি?
- ক M0L0T-1
- খ M-1L0T-1
- গ M0L0T-2
- ঘ M-1L-1T-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) M0L0T-2
α=ωt ⇒ মাত্রা = T-2 = M0L0T-2। -
৩৬৪
রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের সম্পর্ক কোনটি?
- ক a=rα
- খ rα
- গ a=r2α
- ঘ a=rα
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) a=rα
v=ωr সমীকরণটি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে a=rα পাওয়া যায়। -
৩৬৫
ঘড়ির ঘণ্টার কাঁটায় কৌণিক বেগ কত?
- ক π30rad s-1
- খ π30rad min-1
- গ π360rad min-1
- ঘ π720 rad min-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) π360rad min-1
ঘণ্টার কাঁটা এক পাক ঘুরতে 12 h = 720 min নেয় ⇒ ω=2π720=π360 rad min-1। -
৩৬৬
1rps=?
- ক π2rad s-1
- খ π rads-1
- গ 2π rads-1
- ঘ 4π rads-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 2π rads-1
1 rps মানে প্রতি সেকেন্ডে এক পূর্ণ আবর্তন = 2π rad ⇒ ω=2π rads-1। -
৩৬৭
গরু ধান মাড়াইয়ের সময় সর্বাধিক বেগে দৌড়াতে হয়-
i. নিকটবর্তী গরুকে
ii. দূরবর্তী গরুকে
iii. মধ্যবর্তী গরুকে
নিচের কোনটি সঠিক?- ক i
- খ i, ii ও iii
- গ ii
- ঘ ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ii
v=ωr — সব গরুর কৌণিক বেগ সমান, তাই ব্যাসার্ধ যত বেশি রৈখিক বেগও তত বেশি। কেন্দ্র থেকে দূরবর্তী গরুকেই সবচেয়ে জোরে দৌড়াতে হয়। -
৩৬৮
কৌণিক বেগের অভিমুখ হবে বৃত্তাকার পথটি যে তলে অবস্থিত সেই তলের-
i. স্পর্শক বরাবর
ii. লম্ব বরাবর
iii. অক্ষ বরাবর
নিচের কোনটি সঠিক?- ক i
- খ ii ও iii
- গ i ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ii ও iii
কৌণিক বেগ একটি অক্ষীয় ভেক্টর — এর দিক ঘূর্ণন-তলের লম্ব বরাবর, অর্থাৎ ঘূর্ণন অক্ষ বরাবর (ডান-হাত নিয়ম)। স্পর্শক বরাবর হয় রৈখিক বেগ। -
৩৬৯
কৌণিক বেগের ক্ষেত্রে-
i. কৌণিক বেগের একক rad s-1
ii. কৌণিক বেগ ω=θt
iii. সমকৌণিক বেগে চললেও এর রৈখিক ত্বরণ থাকে
নিচের কোনটি সঠিক?- ক i
- খ i ও ii
- গ iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
(i) ✓ একক rads-1। (ii) ✓ ω=θt। (iii) ✓ কৌণিক বেগ ধ্রুব হলেও দিক বদলায় বলে কেন্দ্রমুখী (রৈখিক) ত্বরণ থাকে। -
৩৭০
একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার- ২০১৮
i. পর্যায়কাল 1 মিনিট
ii. কম্পাঙ্ক 1.6×10-3Hz
iii. কৌণিক বেগ 0.1046 rads-1
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ ii ও iii
- গ i ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) i ও iii
(i) ✓ T=1 min। (ii) ✗ f=160=1.67×10-2 Hz, 1.6×10-3 নয়। (iii) ✓ ω=π30=0.1047 rads-1। -
৩৭১
একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 1500 বার ঘুরছে। সুইচ বন্ধ করার পর 3019 পাক ঘুরে পাখাটি বন্ধ হয়ে গেলো। পাখাটি থামতে কত সময় লেগেছিল?
- ক 3.8 minute
- খ 4.37 minute
- গ 5 minute
- ঘ 4.02 minute
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 4.02 minute
ω0=1500 rpm=25 rev/s, θ=3019 rev, ω=0। ω2=ω02+2αθ ⇒ α=−6252×3019=−0.1035 rev/s2। t=250.1035≈241.5 s ≈ 4.02 min। -
৩৭২
একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 1200 বার ঘুরে। সুইচ বন্ধ করার 2 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে গেলো। থেমে যাওয়ার আগে পাখাটি কতবার ঘুরবে?
- ক 1500 rev
- খ 2000 rev
- গ 3000 rev
- ঘ 1200 rev
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 1200 rev
সমমন্দনে গড় কৌণিক বেগ = 20+02=10 rev/s। মোট ঘূর্ণন = 10×120 s = 1200 rev। -
৩৭৩
একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক কত?
- ক 1.0 rev/sec
- খ 0.016 rev/sec
- গ 0.5 rev/sec
- ঘ 60 rev/sec
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 0.016 rev/sec
কৌণিক কম্পাঙ্ক = 1T=160 ≈ 0.016 rev/s। -
৩৭৪
একটি গাড়ির চাকা 30 min-এ 2000 বার ঘুরে 10 km পথ অতিক্রম করে। চাকার পরিধি নির্ণয় করো।
- ক 5m
- খ 10m
- গ 15m
- ঘ 20m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 5m
পরিধি = মোট দূরত্বঘূর্ণন সংখ্যা = 10000 m2000 = 5 m। -
৩৭৫
সার্কাস খেলায় একটি বাইক 1200 m/মিনিট বেগে বৃত্তাকার পথে ঘুরছে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ 200m হলে, বাইকটির কৌণিক বেগ কত?
- ক 0.01 rads-1
- খ 0.001 rads-1
- গ 1.00 rads-1
- ঘ 0.1 rads-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 0.1 rads-1
v = 1200 m/min = 20 ms-1। ω=vr=20200=0.1 rads-1। -
৩৭৬
কম্পাংকের একক হলো-
i. cycle s-1 ii. cycle s
iii. hertz
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) i ও iii
কম্পাঙ্ক = প্রতি সেকেন্ডে পূর্ণ কম্পন সংখ্যা ⇒ একক cycle s-1 বা hertz। "cycle s" ভুল একক। -
৩৭৭
পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য জাতীয় স্মৃতিসৌধের কৌণিক বেগ কত?
- ক 7.27×105 rads-1
- খ 0.2618 rads-1
- গ 1.818×10-4 rads-1
- ঘ 7.27×10-5 rads-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 7.27×10-5 rads-1
পৃথিবী এক পাক ঘুরতে 24 h = 86400 s নেয় ⇒ ω=2π86400=7.27×10-5 rads-1। স্মৃতিসৌধ পৃথিবীর সাথে ঘোরে বলে এর কৌণিক বেগও এটিই। -
৩৭৮
একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 90 বার ঘুরছে। এর কৌণিক বেগ কত হবে?
- ক π3 rads-1
- খ 3π rads-1
- গ 90π rads-1
- ঘ 180π rads-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 3π rads-1
90 rpm = 1.5 rps ⇒ ω=2πf=2π×1.5=3π rads-1। -
৩৭৯
1m লম্বা একটি সুতার এক প্রান্ত একটি স্ট্যান্ডে আটকানো আছে এবং অপর প্রান্তে 100gm এর একটি ভর ঝুলানো আছে। সুতাটি প্রতি সেকেন্ডে অপর প্রান্তের লম্ব অক্ষের সাপেক্ষে 2π বার ঘূর্ণন সম্পন্ন করে। ভরটির রৈখিক বেগ নির্ণয় কর। (g=9.8ms-2)
- ক 1.22 m/s
- খ 3.16 m/s
- গ 4.0 m/s
- ঘ 0.28 m/s
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 3.16 m/s
f=2π rev/s ⇒ ω=2πf=4 rads-1। শাঙ্কব দোলকে ω2=gL cosθ ⇒ cosθ=9.816=0.6125 ⇒ sinθ=0.7905। r=L sinθ=0.7905 m। v=ωr=4×0.7905≈3.16 m/s। -
৩৮০
কেন্দ্রমুখী ত্বরণ a এর রাশিমালা কোনটি?
- ক a=ωr
- খ a=γr
- গ a=v2r
- ঘ a=ωr2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) a=v2r
সুষম বৃত্তাকার গতিতে কেন্দ্রমুখী ত্বরণ a=v2r = ω2r।
গতিবিদ্যা নিয়ে পরীক্ষা দাও
শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।