গতিবিদ্যা — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান
HSC পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৩য় অধ্যায়। এখানে ৬৯৩টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।
৬৯৩ প্রশ্ন
১ম পত্র
অধ্যায় ৩
পাতা ১৭/৩৫
-
৩২১
স্থির অবস্থান থেকে বিনা বাঁধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ঐ সময়ের কোনটি?
- ক সমানুপাতিক
- খ ব্যস্তানুপাতিক
- গ বর্গের সমানুপাতিক
- ঘ বর্গের ব্যস্তানুপাতিক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বর্গের সমানুপাতিক
h=12gt2 ⇒ h ∝ t2, সময়ের বর্গের সমানুপাতিক। -
৩২২
9.8 ms-1 বেগে একখণ্ড পাথর ওপরের দিকে ছোঁড়া হলো; কত সময় পর এটি ভূপৃষ্ঠে ফিরে আসবে?
- ক 1s
- খ 2s
- গ 3s
- ঘ 4s
-
৩২৩
একটি বস্তুকে 196ms-1 বেগে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করা হলো। 20s পরে বস্তুটির বেগ হবে
- ক 10.0ms-1
- খ 0.0ms-1
- গ 50ms-1
- ঘ 60.0ms-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 0.0ms-1
v=v0−gt=196−9.8×20=196−196=0 ms-1। অর্থাৎ 20 s-এ বস্তুটি ঠিক সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়। -
৩২৪
একটি টাওয়ারের ওপর হতে এক টুকরো পাথর খাড়া ওপরের দিকে v0 আদিবেগে নিক্ষেপ করা হলো। পাথরটি 3v0 বেগে ভূমিতে পৌঁছলে টাওয়ারটির উচ্চতা
- ক 3v02g
- খ 4v02g
- গ 6v02g
- ঘ 9v02g
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 4v02g
v2=v02+2gh ⇒ (3v0)2=v02+2gh ⇒ 8v02=2gh ⇒ h=4v02g। -
৩২৫
একটি বস্তুকে v0 আদিবেগে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করা হলো। নিচের কোন রাশিটি এর সর্বোচ্চ উচ্চতা নির্দেশ করে?
- ক H=v0g
- খ H=v02g
- গ H=v022g
- ঘ H=v02g
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) H=v022g
সর্বোচ্চ বিন্দুতে v=0 ⇒ 0=v02−2gH ⇒ H=v022g। -
৩২৬
একটি বস্তুকে v0 আদিবেগে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করা হলো। এটি ভূমিতে ফিরে আসতে প্রয়োজনীয় সময় কোন সমীকরণ থেকে বের করা যাবে?
(i) h=v0t-12gt2
(ii) v=v0-gt
(iii) 2v0g
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ ii ও iii
- গ i ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
(i) h=0 বসিয়ে t=2v0g পাওয়া যায়; (ii) v=−v0 বসিয়েও একই ফল; (iii) সরাসরি ওই সময়ই দেয়। তাই তিনটিই কাজে লাগে। -
৩২৭
খাড়া ওপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ হচ্ছে-
(i) v=v0+at2
(ii) h=v0t-12gt2
(iii) y-y0=v0t-12gt2
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ ii ও iii
- গ i ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ii ও iii
(i) ভুল — সঠিক রূপ v=v0−gt, at2 নয়। (ii) ও (iii) উভয়ই সঠিক (একই সমীকরণের দুই রূপ)। -
৩২৮
বিনা বাঁধায় খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতায় ওঠবার প্রয়োজনীয় সময়- এর ক্ষেত্রে কোনটি সঠিক?
- ক u22g
- খ u2g
- গ 2ug
- ঘ ug
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ug
সর্বোচ্চ উচ্চতায় v=0 ⇒ 0=u−gt ⇒ t=ug। -
৩২৯
9.8ms-1 বেগে খাড়া ওপরের দিকে একটি পাথরকে ছোঁড়া হলে কত সেকেন্ড পর এটি ভূপৃষ্ঠে ফিরে আসবে?
- ক 1s
- খ 2s
- গ 4.9s
- ঘ 9.8s
-
৩৩০
m ভরের বস্তুকে খাড়া ওপরের দিকে 98ms-1 বেগে নিক্ষেপ করার পর ফিরে আসলো। এখানে g=9.8ms-2।
বস্তুটি কত সময় শূন্যে বিচরণ করছে?- ক 20s
- খ 15s
- গ 10s
- ঘ 5s
-
৩৩১
একটি বস্তুকে 180m উঁচু একটি মিনারের চূড়া হতে ছেড়ে দেওয়া হলো। একই সময়ে অন্য একটি বস্তুকে 60ms-1 বেগে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করা হলো। কখন বস্তুদ্বয় পরস্পর মিলিত হবে?
- ক 1s
- খ 2s
- গ 3s
- ঘ 4s
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 3s
দুই বস্তুর আপেক্ষিক বেগ = 60 ms-1 (g দুজনেরই একই বলে কেটে যায়)। তাই মিলনের সময় t=18060=3 s। -
৩৩২
গ্যালিলিও সূত্র প্রযোজ্য হয়
- ক সমতলে গতিশীল বস্তুর ক্ষেত্রে
- খ বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ থাকলে
- গ বিনাবাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে
- ঘ বাতাসের বাধা থাকলে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বিনাবাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে
গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্রগুলো কেবল বিনা বাধায় (বাতাসের বাধা উপেক্ষা করে) পড়ন্ত বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। -
৩৩৩
1km উচ্চতা থেকে একটি বস্তু ফেলে দেওয়া হলো। একই সময়ে অন্য একটি বস্তুকে ভূমি থেকে 200ms-1 বেগে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুদ্বয় ভূমি থেকে কত উচ্চয়ায় মিলিত হবে?
- ক 0m
- খ 122.5m
- গ 200m
- ঘ 877.5m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 200m
আপেক্ষিক বেগ = 200 ms-1 ⇒ মিলনের সময় t=1000200=5 s। নিচ থেকে ছোঁড়া বস্তুর উচ্চতা = 200(5)−12(9.8)(25)=1000−122.5=877.5 m। -
৩৩৪
H উচ্চতায় অবস্থিত একটি বেলুন থেকে একটি পাথর ছেড়ে দিলে তা h উচ্চতায় অবস্থিত একটি হেলানো তলের ওপর আছড়ে পড়ে। হেলানো তলকে আঘাতের পর পাথরটির বেগ অনুভূমিক হয়। h/H এর মান কত হলে পাথরটি ভূমিকে স্পর্শ করতে সর্বোচ্চ সময় নিবে?
- ক √H-hh
- খ 12
- গ 32
- ঘ √hH-h
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 12
মোট সময় = পতনের সময় + প্রাসের সময় = √2(H−h)g+√2hg। √H−h+√h সর্বোচ্চ হয় যখন h=H−h, অর্থাৎ hH=12। -
৩৩৫
h উচ্চতা থেকে ভূমিতে পড়ার ক্ষেত্রে শেষ বেগ v হলে প্রয়োজনীয় সময় নিচের কোনটি?
- ক 2vg
- খ v2g
- গ vg
- ঘ v22g
-
৩৩৬
একটি 30m গভীর কুয়ার মধ্যে পাথর ফেলার পর 2.54sec পর শব্দ শোনা যায়। শব্দের বেগ কত?
- ক 431ms-1
- খ 489ms-1
- গ 457ms-1
- ঘ 461ms-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 457ms-1
পড়তে t1=√2×309.8=2.474 s। শব্দ ফিরতে t2=2.54−2.474=0.0656 s। শব্দের বেগ = 300.0656 ≈ 457 ms-1। -
৩৩৭
অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাস সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে?
- ক 30°
- খ 45°
- গ 60°
- ঘ 90°
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 45°
পাল্লা R=v02sin2θg সর্বোচ্চ হয় যখন sin2θ=1, অর্থাৎ θ=45°। -
৩৩৮
v0 বেগে নিক্ষিপ্ত একটি প্রাসের সর্বাধিক অনুভূমিক পাল্লা
- ক v0g
- খ v02g
- গ v02g
- ঘ 2v0g2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) v02g
Rmax পাওয়া যায় θ=45°-এ: R=v02sin90°g=v02g। -
৩৩৯
অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ
- ক উপবৃত্তাকার
- খ পরাবৃত্তাকার
- গ বৃত্তাকার
- ঘ সরলরৈখিক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) পরাবৃত্তাকার
অনুভূমিকে সমবেগ ও উল্লম্বে সমত্বরণ — দুটি মিলে গতিপথ হয় পরাবৃত্তাকার। -
৩৪০
প্রাসের গতিপথের যেকোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ
- ক শূন্য
- খ g
- গ g2
- ঘ -g
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) শূন্য
প্রাসের ওপর কেবল অভিকর্ষ কাজ করে, যা উল্লম্ব। তাই ত্বরণের অনুভূমিক উপাংশ শূন্য।
গতিবিদ্যা নিয়ে পরীক্ষা দাও
শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।