মহাকর্ষ ও অভিকর্ষ — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৬ষ্ঠ অধ্যায়। এখানে ৬৮৪টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।

৬৮৪ প্রশ্ন ১ম পত্র অধ্যায় ৬ পাতা ১৫/৩৫
  1. ২৮১
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · কুয়েট ২০১৭

    ভূ-পৃষ্ঠের কত গভীরে অভিকর্ষজ ত্বরণের মান ভূ-পৃষ্ঠের মানের এক-চতুর্থাংশ হবে? (পৃথিবীর ব্যাসার্ধ, R = 6.4×103 km)

    • ক 8.4×103 km
    • খ 4.8×103 km
    • গ 4.0×103 km
    • ঘ 5.2×103 km
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 4.8×103 km

    g(1−dR)=g4 ⇒ dR=34 ⇒ d=34×6.4×103=4.8×103 km।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২৮২
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · কুয়েট ২০১৫

    একটি বস্তুর ওজন 180 kg। মঙ্গলগ্রহের ভর পৃথিবীর ভরের 1/9 এবং ব্যাসার্ধ 1/2 হলে, মঙ্গল গ্রহে বস্তুটির ওজন কত?

    • ক 100 kg-wt
    • খ 180 kg-wt
    • গ 80 kg-wt
    • ঘ 20 kg-wt
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 80 kg-wt

    gm=G(M/9)(R/2)2=49g। ওজন = 180×49=80 kg-wt।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ২৮৩
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · যশোর বোর্ড ২০১৭

    অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন ঘটে-
    i. উচ্চতার জন্য
    ii. পৃথিবীর কক্ষপথে ঘূর্ণনের জন্য
    iii. পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের জন্য
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) i ও iii

    (i) ✓ উচ্চতা বাড়লে g কমে। (ii) ✗ সূর্যের চারদিকে কক্ষীয় গতি g-কে প্রভাবিত করে না। (iii) ✓ নিজ অক্ষে ঘূর্ণনের জন্য g অক্ষাংশভেদে বদলায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ২৮৪

    পৃথিবীপৃষ্ঠ, পৃথিবীপৃষ্ঠ হতে h উচ্চতায় ও পৃথিবীপৃষ্ঠ হতে h গভীরতায় অভিকর্ষজ ত্বরণ যথাক্রমে g,gh,ghh
    হলে- ২০১৮

    • ক ghh<gh< g
    • খ gh<ghh< g
    • গ gh>ghh< g
    • ঘ gh<g< ghh
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) gh<ghh< g

    gh≈g(1−2hR) এবং গভীরতায় g≈g(1−hR)। একই h-এর জন্য উচ্চতায় হ্রাস বেশি, তাই gh < ghh < g।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ২৮৫
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০০৮

    পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে গেলে মেরু অঞ্চলে 'g' এর মানের পরিবর্তন হবে?

    • ক বৃদ্ধি পাবে
    • খ শূন্য হবে
    • গ অপরিবর্তিত থাকবে
    • ঘ কমে যাবে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) অপরিবর্তিত থাকবে

    মেরুতে λ=90°, cosλ=0 — ঘূর্ণনের কোনো প্রভাবই নেই। তাই আবর্তন বন্ধ হলেও মেরুতে g অপরিবর্তিত থাকবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ২৮৬
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০১৮

    অনুভূমিক বরাবর অভিকর্ষজ ত্বরণের মান কত?

    • ক শূন্য
    • খ 9.8 m s-2
    • গ -9.8 m s-2
    • ঘ অসীম
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) শূন্য

    অভিকর্ষজ ত্বরণ সবসময় উল্লম্ব নিচের দিকে; অনুভূমিক বরাবর এর উপাংশ শূন্য।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ২৮৭
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৯

    পৃথিবীর আকার হঠাৎ ছোটো হয়ে এর ব্যাসার্ধ পূর্বের অর্ধেক হলে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন হবে। পরিবর্তিত মান পূর্বের মানের কতগুণ?

    • ক 2 গুণ
    • খ 4 গুণ
    • গ 6 গুণ
    • ঘ 8 গুণ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 4 গুণ

    g ∝ 1R2। R অর্ধেক হলে g হবে 22=4 গুণ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ২৮৮
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০১৯

    পৃথিবীপৃষ্ঠে অক্ষাংশের জন্য g' এর সমীকরণ হবে
    দেওয়া আছে: পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে Mও R

    • ক gλ=GMR2-ω2R cos2 λ
    • খ gλ=GMR2-ω2R cos λ
    • গ gλ=GMR2-ω R cos2 λ
    • ঘ gλ=GMR2-ω R cos λ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) gλ=GMR2-ω2R cos2 λ

    gλ=GMR2−ω2R cos2λ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ২৮৯
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৮

    বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষীয় ত্বরণ

    • ক হ্রাস পায়
    • খ বৃদ্ধি পায়
    • গ একই হবে
    • ঘ 45° অক্ষাংশে সর্বোচ্চ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) বৃদ্ধি পায়

    বিষুব থেকে মেরুর দিকে ব্যাসার্ধ কমে ও ঘূর্ণনের প্রভাব কমে — দুই কারণেই g বৃদ্ধি পায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ২৯০
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · JUST ২০১৭

    অভিকর্ষ ত্বরণের ওপর কোনটির প্রভাব নেই?

    • ক দ্রাঘিমা
    • খ উচ্চতা
    • গ অক্ষাংশ
    • ঘ পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) দ্রাঘিমা

    g নির্ভর করে উচ্চতা, গভীরতা, অক্ষাংশ ও পৃথিবীর ঘূর্ণনের ওপর — দ্রাঘিমার কোনো প্রভাব নেই।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ২৯১
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০২২

    নিরক্ষরেখায় অভিকর্ষীয় ত্বরণের মানg' হলে

    • ক g' = 1 + ω2 R
    • খ g' = 1 - ω2R
    • গ g' = g - ω2 R
    • ঘ g' = g + ω2 R
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) g' = g - ω2 R

    নিরক্ষরেখায় (λ=0) g′=g−ω2R cos20°=g−ω2R।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ২৯২
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · যশোর বোর্ড ২০২৩

    পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধের এবং পৃথিবীর ভরের সমান ভরের একটি কাল্পনিক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের

    • ক 4 গুণ
    • খ 2 গুণ
    • গ অর্ধেক
    • ঘ 14 গুণ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 14 গুণ

    g=GMR2; M একই, R দ্বিগুণ ⇒ g′=g4।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ২৯৩
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · সিলেট বোর্ড ২০২৩

    মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ কত কম?

    • ক w2 R cosθ
    • খ w2 R
    • গ w2 R cos2 θ
    • ঘ w R cos
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) w2 R

    gমেরু−gবিষুব = ω2R cos20° = ω2R।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ২৯৪
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · চুয়েট ২০২১ · কুয়েট ২০২১

    যদি পৃথিবীপৃষ্ঠে এবং h গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান যথাক্রমে g এবং g' হয়, তবে g এবং g'এর মধ্যে সম্পর্ক নিচের কোনটি?
    দেওয়া আছে: পৃথিবীর ব্যাসার্ধ = R

    • ক g' = g(1 - hR)
    • খ g' = g(RR-h)
    • গ g' = g (R-hR)2
    • ঘ g' = g(R - h)
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) g' = g(1 - hR)

    গভীরতায় g′=g(1−hR)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ২৯৫

    পৃথিবীপৃষ্ঠে একটি ইটের ওজন 81 N। পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতায় এবং অর্ধেক ব্যাসার্ধের সমান গভীরতায় ইটটির ওপর অভিকর্ষজ বলের মান কত হবে?

    • ক 36 N and 81 N
    • খ 81 N and 81 N
    • গ 98 N and 40.5 N
    • ঘ 36 N and 40.5 N
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 36 N and 40.5 N

    উচ্চতা R2-এ: F=81×R2(1.5R)2=81×49=36 N। গভীরতা R2-এ: F=81(1−12)=40.5 N।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ২৯৬

    একজন অ্যাথলেট পৃথিবীতে দীর্ঘ লাফ দিয়ে সর্বোচ্চ 4 m দূরত্ব যেতে পারেন। এই অ্যাথলেট চাঁদের পৃষ্ঠে দীর্ঘ লাফ দিয়ে সর্বোচ্চ কত দূর যেতে পারবেন?
    দেওয়া আছে: পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 গুণ ও 4 গুণ

    • ক 0.79 m
    • খ 9 m
    • গ 16 m
    • ঘ 20.25 m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 20.25 m

    পাল্লা ∝ 1g। gপৃgচাঁদ=MপৃMচাঁদ×(RচাঁদRপৃ)2=81×116=5.0625। তাই দূরত্ব = 4×5.0625 = 20.25 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ২৯৭
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৪

    ভূ-পৃষ্ঠ হতে কত km উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূ-পৃষ্ঠের মানের 25% হবে?
    দেওয়া আছে: R = 6400km

    • ক 6400
    • খ 640
    • গ 250
    • ঘ 100
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 6400

    g4=gR2(R+h)2 ⇒ R+h=2R ⇒ h=R=6400 km।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ২৯৮
    মহাকর্ষ ও অভিকর্ষ ইসহাক স্যার · তপন স্যার · যশোর বোর্ড ২০২৪

    পৃথিবীর কেন্দ্র হতে কোনো বিন্দুর দূরত্ব x হলে (x < R) , অভিকর্ষজ ত্বরণ (g) এর মান নিচের কোন সম্পর্কটি সঠিক? (পৃথিবীর ব্যাসার্ধ R)

    • ক g ∝1x
    • খ g ∝ x
    • গ g ∝ 1x2
    • ঘ g ∝ x2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) g ∝ x

    পৃথিবীর ভেতরে (x<R) g=GMxR3 ⇒ g ∝ x।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ২৯৯

    80 kg ভরের একজন নভোচারীর চাঁদে ভর কত?

    • ক 784 kg
    • খ 784 N
    • গ 80 N
    • ঘ 80 kg
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 80 kg

    ভর স্থানভেদে বদলায় না — চাঁদেও ভর 80 kg থাকবে (কেবল ওজন কমবে)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ৩০০
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২৪

    পৃথিবীর ব্যাসার্ধ (R) বরাবর কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূ-পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের এক-চতুর্থাংশ হবে?

    • ক 43R
    • খ 34R
    • গ 13R
    • ঘ 14R
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 34R

    g(1−dR)=g4 ⇒ dR=34 ⇒ d=34R।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

মহাকর্ষ ও অভিকর্ষ নিয়ে পরীক্ষা দাও

শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

অন্যান্য অধ্যায়

১ভৌত জগৎ ও পরিমাপ৩৩৬টি২ভেক্টর৭০০টি৩গতিবিদ্যা৬৯৩টি৪নিউটনীয় বলবিদ্যা৮৭০টি৫কাজ, শক্তি ও ক্ষমতা৬৮২টি৭পদার্থের গাঠনিক ধর্ম৬৮৮টি৮পর্যাবৃত্ত গতি৫৮৬টি৯তরঙ্গ৬৪২টি

সব অধ্যায় দেখো →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি