মহাকর্ষ ও অভিকর্ষ — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৬ষ্ঠ অধ্যায়। এখানে ৬৮৪টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।

৬৮৪ প্রশ্ন ১ম পত্র অধ্যায় ৬ পাতা ৩৫/৩৫
  1. ৬৮১
    মহাকর্ষ ও অভিকর্ষ PhysicsVerse মেডিকেল স্পেশাল

    পৃথিবীর ঘূর্ণন হঠাৎ বন্ধ হয়ে গেলে নিরক্ষরেখায় g-এর মান—

    • ক বাড়বে
    • খ কমবে
    • গ অপরিবর্তিত থাকবে
    • ঘ শূন্য হবে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) বাড়বে

    ঘূর্ণনের কারণে নিরক্ষরেখায় কার্যকর g কমে যায়: g′ = g − ω2R cos2λ।
    ঘূর্ণন বন্ধ হলে এই হ্রাস আর থাকবে না, তাই g বাড়বে। মেরুতে (λ = 90°) কোনো পরিবর্তন হবে না।
    ফাঁদ: ঘূর্ণন থামলে g কমবে ভাবা।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ৬৮২
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০১৬ · কুমিল্লা বোর্ড ২০১৭

    সূর্য হতে গ্রহের গড় দূরত্ব এবং গ্রহের পর্যায়কাল T হলে কোনটি সঠিক?

    • ক R ∝ r3
    • খ T3 ∝ r3
    • গ T ∝ r3
    • ঘ T2 ∝ r3
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) T2 ∝ r3

    কেপলারের ৩য় সূত্র: T2 ∝ r3।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৬৮৩
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · মেডিকেল ভর্তি ২০১৩

    অভিকর্ষজ ত্বরণ g-এর বেলায় সঠিক নয় কোনটি?

    • ক পৃথিবীর কেন্দ্রে g-এর মান শূন্য
    • খ বিষুবীয় অঞ্চলে g-এর মান 9.78m s-1
    • গ অক্ষাংশ বাড়লে g বাড়ে
    • ঘ মেরু অঞ্চলে g-এর মান সবচেয়ে কম
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) মেরু অঞ্চলে g-এর মান সবচেয়ে কম

    মেরু অঞ্চলে g সবচেয়ে বেশি, সবচেয়ে কম নয় — তাই (ঘ) সঠিক নয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৬৮৪
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · মেডিকেল ভর্তি ২০২২

    ভূ-পৃষ্ঠ হতে ১০০০ কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কত?

    • ক 8.1 m s-2
    • খ 3.8 m s-2
    • গ 7.33 m s-2
    • ঘ 9.8 m s-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 7.33 m s-2

    gh=9.8(64007400)2≈7.33 ms-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

মহাকর্ষ ও অভিকর্ষ নিয়ে পরীক্ষা দাও

শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

অন্যান্য অধ্যায়

১ভৌত জগৎ ও পরিমাপ৩৩৬টি২ভেক্টর৭০০টি৩গতিবিদ্যা৬৯৩টি৪নিউটনীয় বলবিদ্যা৮৭০টি৫কাজ, শক্তি ও ক্ষমতা৬৮২টি৭পদার্থের গাঠনিক ধর্ম৬৮৮টি৮পর্যাবৃত্ত গতি৫৮৬টি৯তরঙ্গ৬৪২টি

সব অধ্যায় দেখো →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি