তপন স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
তপন স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৫১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
২৫১৯ প্রশ্ন
পাতা ৭৯/১২৬
সাল ধরে দেখো
-
১৫৬১
নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লীয় বলের উদ্ভব হয়?
- ক নিউট্রিনো
- খ মেসন
- গ ইলেকট্রন
- ঘ গ্রাভিটন
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মেসন
নিউক্লিয়নের (প্রোটন-নিউট্রন) মধ্যে মেসন বিনিময়ের ফলে সবল নিউক্লীয় বল কাজ করে। -
১৫৬২
10 kg ভরের কোনো বন্ধু 12ms-1 বেগে গতিশীল হলে তার ভরবেগ হবে
- ক 12 kg ms-1
- খ 10 kg ms-1
- গ 120 kg ms-1
- ঘ 1.2 kg ms-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 120 kg ms-1
p = mv = 10×12 = 120 kg ms-1। -
১৫৬৩
একটি চাকার জড়তার ভ্রামক 10kg m2 ।চাকাটিতে 10 rad s-2 কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ
করতে হবে?- ক 10 Nm
- খ 100 Nm
- গ 150 Nm
- ঘ 200 Nm
-
১৫৬৪
একটি চাকার জড়তার ভ্রামক 2kg m2 চাকাটি মিনিটে 30 বার ঘুরছে। এর কৌণিক ভরবেগ কত?
- ক π
- খ 2π
- গ 3π
- ঘ 4π
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 2π
30 rpm = 0.5 rps ⇒ ω=2π(0.5)=π rad s-1। L=Iω=2×π=2π kg m2s-1। -
১৫৬৫
বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি?
- ক m rω
- খ m r2ω
- গ m rω2
- ঘ m2 rω
-
১৫৬৬
বল ও সরণের মধ্যবর্তী কোণের কোন মানের জন্য বলের দ্বারা কাজ সম্পন্ন হবে?
- ক 60°
- খ 120°
- গ 180°
- ঘ 210°
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 60°
θ<90° হলে cosθ ধনাত্মক, তাই বলের দ্বারা কাজ হয়। 60°-ই একমাত্র 90°-এর ছোটো। -
১৫৬৭
বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ শূন্য হবে?
- ক 60°
- খ 90°
- গ 120°
- ঘ 180°
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 90°
θ=90° হলে cos90°=0, তাই W=0। -
১৫৬৮
বল ও সরণের মধ্যবর্তী কোণ θ হলে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজের শর্ত হবে
- ক 180°≥θ>90°
- খ 180°≥θ≥90°
- গ 180°≤θ>90°
- ঘ 180°≤θ≤90°
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 180°≥θ>90°
cosθ ঋণাত্মক হয় যখন 90°90°। -
১৫৬৯
গাছের একটি আপেল পৃথিবীকে f বলে আকর্ষণ করছে। পৃথিবী আপেলকে F' বলে আকর্ষণ করছে। সুতরাং
- ক F >>f
- খ F > f
- গ F = f
- ঘ F < f
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) F = f
নিউটনের ৩য় সূত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান — আপেল পৃথিবীকে যত বলে টানে, পৃথিবীও আপেলকে ঠিক তত বলেই টানে। F = f। -
১৫৭০
ভূ-পৃষ্ঠ হতে অল্প উচ্চতায় এবং ভূ-পৃষ্ঠের সমান্তরালে একটি নভোযান কত দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে?
দেওয়া আছে: পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং g = 9.8m s-2- ক 7.9k m s-1
- খ 7.1 k m s-1
- গ 3.5 k m s-1
- ঘ 3.1 k m s-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 7.9k m s-1
ওজনহীনতার জন্য কেন্দ্রমুখী ত্বরণ = g ⇒ v2R=g ⇒ v=√gR=√9.8×6.4×106≈7.9 km s-1। -
১৫৭১
পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বিষুবরেখায় g' এর মান
- ক বৃদ্ধি পাবে
- খ হ্রাস পাবে
- গ একই থাকবে
- ঘ শূন্য হবে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বৃদ্ধি পাবে
বিষুবরেখায় g′=g−ω2R; ঘূর্ণন বন্ধ হলে (ω=0) g′ বৃদ্ধি পাবে। -
১৫৭২
নিচের কোনটি স্থিতিস্থাপকতার জন্য সঠিক সমীকরণ?
- ক Y = ρVv
- খ B = dLDl
- গ n = FAθ
- ঘ σ = MgLπr2l
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) n = FAθ
দৃঢ়তার গুণাঙ্ক n=কৃন্তন পীড়নকৃন্তন বিকৃতি=F/Aθ=FAθ — এটিই সঠিক। -
১৫৭৩
সরল দোলন গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ (vmax) কত?
- ক vmax = ω / A
- খ vmax = A / ω
- গ vmax = ω A
- ঘ vmax = ω² A
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) vmax = ω A
বেগ v = ω √(A² - x²)। সাম্যাবস্থানে x = 0 হলে vmax = ωA। -
১৫৭৪
সরল দোলন গতিসম্পন্ন কণার সরণ x = √3 sin 2πt হলে কণাটির পর্যায়কাল (T) কত?
- ক 1 s
- খ 0.5 s
- গ 2 s
- ঘ 2π s
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 1 s
x = A sin ωt এর সাথে তুলনা করে, ω = 2π। পর্যায়কাল T = 2π / ω = 2π / 2π = 1 s। -
১৫৭৫
সরল ছন্দিত স্পন্দনসম্পন্ন কোনো কণার সরণ x = A sin ωt হলে বেগ-সময় (v-t) লেখচিত্র কী রূপ হবে?
- ক কোসাইন (Cosine) তরঙ্গ রেখা
- খ সাইন (Sine) তরঙ্গ রেখা
- গ মূলবিন্দুগামী সরলরেখা
- ঘ অনুভূমিক সরলরেখা
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কোসাইন (Cosine) তরঙ্গ রেখা
v = dx/dt = A ω cos ωt, যা একটি কোসাইন (Cosine) তরঙ্গ নির্দেশ করে। -
১৫৭৬
সরল দোলকের সাম্যাবস্থায় (x = 0) কোন রাশিটি সর্বোচ্চ হয়?
- ক ত্বরণ
- খ সরণ
- গ প্রত্যায়নকারী বল
- ঘ বেগ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) বেগ
সাম্যাবস্থানে (x = 0) সরণ, ত্বরণ ও বল শূন্য হয়, কিন্তু বেগ সর্বোচ্চ (vmax = ωA) হয়। -
১৫৭৭
একটি সেকেন্ড দোলক দিনে 20 s ধীরে চলে। দোলনকাল ঠিক 2 s করতে হলে এর দৈর্ঘ্য শতকরা কত পরিবর্তন করতে হবে?
- ক 0.023% হ্রাস
- খ 0.046% হ্রাস
- গ 0.092% হ্রাস
- ঘ 0.46% হ্রাস
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 0.046% হ্রাস
দিনে পিছিয়ে পড়া সময় n = 20 s। ΔT/T = n/86400। T ∝ √L বলে ΔL/L = 2ΔT/T = 40/86400 = 4.63×10-4 ≈ 0.046%। দোলক ধীরে চলছে বলে দৈর্ঘ্য 0.046% হ্রাস করতে হবে। -
১৫৭৮
সরল ছন্দিত স্পন্দনসম্পন্ন কণার সরণের সঠিক রাশিমালা কোনটি?
(i) x = A sin 2π nt
(ii) y = ax - bx²
(iii) x = A sin ωt
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) i ও iii
x = A sin ωt = A sin (2π nt) সরল ছন্দিত স্পন্দনের সরণ নির্দেশ করে। -
১৫৭৯
একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে পরিবর্তিত হয় —
- ক কম্পাঙ্ক ও বেগ
- খ কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য
- গ তরঙ্গদৈর্ঘ্য ও বেগ
- ঘ কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য ও বেগ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) তরঙ্গদৈর্ঘ্য ও বেগ
মাধ্যম পরিবর্তনে উৎসের কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে; কেবল তরঙ্গবেগ ও (v = fλ অনুযায়ী) তরঙ্গদৈর্ঘ্য বদলায়। -
১৫৮০
একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ4। এ দু বিন্দুর মধ্যে দশা পার্থক্য নির্ণয় করো।
- ক π4
- খ 2π3
- গ π6
- ঘ π2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) π2
দশা পার্থক্য δ = 2πλ × পথ পার্থক্য = 2πλ × λ4 = π2।
তপন স্যার ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।