তপন স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
তপন স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৫১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
-
১৬০১
একটি বস্তুর ভর 12 mg। পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কত বলে আকর্ষিত হবে?
- ক 1.18×10-4 N
- খ 0.1178 N
- গ 117.6×10-4 N
- ঘ 1.18×104 N
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 1.18×10-4 N
m=12 mg=12×10-6 kg। F=mg=12×10-6×9.8=1.18×10-4 N। -
১৬০২
পৃথিবীর ভর M এবং ব্যাসার্ধ R হলে, পৃথিবীপৃষ্ঠে gG-এর মান হবে
- ক R2M
- খ MR2
- গ MR2
- ঘ MR
-
১৬০৩
একটি তারের দৈর্ঘ্য বিকৃতি 0.02 এবং পার্শ্ব বিকৃতি 0.002 হলে এর পয়সনের অনুপাত কত?
- ক 0.00004
- খ 0.0004
- গ 0.1
- ঘ 10
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 0.1
σ=পার্শ্ব বিকৃতিদৈর্ঘ্য বিকৃতি=0.0020.02=0.1। -
১৬০৪
একটি কৈশিক নলকে গ্লিসারিনে ডুবালে-
i. কাচ ও গ্লিসারিনের স্পর্শকোণ সূক্ষ্মকোণ হয়
ii. তরল পৃষ্ঠ অবতল আকার ধারণ করে
iii. কাচ ও গ্লিসারিনের স্পর্শকোণ স্থূলকোণ হয়
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) i ও ii
গ্লিসারিন কাচ ভেজায় ⇒ স্পর্শকোণ সূক্ষ্মকোণ (i ✓) এবং তরলপৃষ্ঠ অবতল (ii ✓); স্থূলকোণ হবে না (iii ✗)। -
১৬০৫
কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়?
- ক সান্দ্রতা
- খ স্থিতিস্থাপকতা
- গ পৃষ্ঠটান
- ঘ কৈশিকতা
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) পৃষ্ঠটান
পৃষ্ঠটান পৃষ্ঠক্ষেত্রফল সর্বনিম্ন করতে চায়; নির্দিষ্ট আয়তনে গোলকের ক্ষেত্রফল সবচেয়ে কম, তাই ফোঁটা গোলাকার হয়। -
১৬০৬
সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত কণার বিভবশক্তি (Ep) কখন সর্বোচ্চ হবে?
- ক সরণ x = A/2 হলে
- খ সরণ x = A/√2 হলে
- গ সরণ x = 0 হলে
- ঘ সরণ x = A হলে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সরণ x = A হলে
বিভবশক্তি Ep = (1/2) k x²। সর্বোচ্চ বিস্তারে x = A হলে বিভবশক্তি সর্বোচ্চ হয় (Ep = 1/2 k A²)। -
১৬০৭
সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য-অবস্থানে (সাম্যাবস্থানে) কোনটি সত্য?
- ক বেগ সর্বনিম্ন, সরণ সর্বোচ্চ
- খ বেগ সর্বনিম্ন, সরণ সর্বনিম্ন
- গ বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন
- ঘ বেগ সর্বাধিক, সরণ সর্বাধিক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন
সাম্যাবস্থানে (x = 0) সরণ সর্বনিম্ন এবং বেগ সর্বোচ্চ v = ωA হয়। -
১৬০৮
ভূপৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য (L) কত?
- ক 0.971 m
- খ 0.993 m
- গ 0.71 m
- ঘ 0.248 m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 0.993 m
T = 2 s, g = 9.8 ms⁻²। L = (g T²) / (4π²) = (9.8 × 4) / (4 × 9.8696) ≈ 0.993 m = 99.3 cm। -
১৬০৯
সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য (L) অভিকর্ষজ ত্বরণ g-এর
- ক বর্গমূলের সমানুপাতিক
- খ সমানুপাতিক
- গ বর্গমূলের ব্যস্তানুপাতিক
- ঘ ব্যস্তানুপাতিক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সমানুপাতিক
দোলনকাল T ধ্রুবক (2s) থাকলে L = (T²/4π²) g, অর্থাৎ L ∝ g। -
১৬১০
সরল ছন্দিত গতিসম্পন্ন কণার ত্বরণ (a) কোন রাশিটির সমানুপাতিক?
- ক বল
- খ সরণ
- গ পর্যায়কাল
- ঘ বেগ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সরণ
সরল ছন্দিত গতির সংজ্ঞা অনুযায়ী ত্বরণ সরণের সমানুপাতিক এবং সরণের বিপরীতমুখী (a ∝ -x)। -
১৬১১
সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো কণার ক্ষেত্রে কোনটি সত্য?
(i) কণার বেগ সাম্যাবস্থানে সর্বোচ্চ হয় (vmax = ωA)
(ii) সরণ বৃদ্ধির সাথে সাথে বেগ হ্রাস পায়
(iii) বিস্তারের প্রান্তে বেগ শূন্য হয় (v = 0)
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
v = ω √(A² - x²)। সাম্যাবস্থানে (x=0) v সর্বোচ্চ, সরণ x বাড়লে v কমে, এবং বিস্তারে (x=A) v = 0। -
১৬১২
সরল দোলন গতি ও বৃত্তাকার গতির সম্পর্কের ক্ষেত্রে নিম্নোক্ত ধারণা হলো-
(i) সরল দোলন গতির বিস্তার বৃত্তের ব্যাসার্ধের সমান
(ii) সুষম বৃত্তাকার এবং সরল দোলন গতির পর্যায়কাল একই হয়
(iii) কৌণিক কম্পাঙ্ক ও কৌণিক দ্রুতি একই হয়
নিচের কোনটি সঠিক?- ক iii
- খ i ও ii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
বৃত্তাকার গতির ব্যাসার্ধ = সরল দোলন গতির বিস্তার, দুটির পর্যায়কাল এক, এবং সরল দোলন গতির কৌণিক কম্পাঙ্ক ω = বৃত্তাকার গতির কৌণিক দ্রুতি। তাই তিনটিই সঠিক। -
১৬১৩
সরল ছন্দিত গতি সম্পন্ন কণার গতির সমীকরণ y = 10 sin (ωt + δ) এবং পর্যায়কাল T = 30 s হলে কৌণিক কম্পাঙ্ক (ω) কত?
- ক π/2 rad s⁻¹
- খ π rad s⁻¹
- গ π/12 rad s⁻¹
- ঘ π/15 rad s⁻¹
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) π/15 rad s⁻¹
কৌণিক কম্পাঙ্ক ω = 2π / T = 2π / 30 = π / 15 rad s⁻¹। -
১৬১৪
একটি সরল দোলকের ফাঁপা ববকে তরল দ্বারা পূর্ণ করে নিচে ছিদ্র করে দিলে তরল ঝরতে থাকলে দোলকটি
- ক প্রথমে দ্রুত ও পরে ধীরে চলবে
- খ প্রথমে ধীরে চলবে, তরল শেষ হলে আবার আগের গতিতে চলবে
- গ সবসময় দ্রুত চলবে
- ঘ স্থির হয়ে যাবে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) প্রথমে ধীরে চলবে, তরল শেষ হলে আবার আগের গতিতে চলবে
তরল খালি হতে থাকলে ভারকেন্দ্র নিচে নেমে কার্যকর দৈর্ঘ্য L বাড়ে, ফলে T বাড়ে (ধীরে চলে)। সম্পূর্ণ খালি হলে ভারকেন্দ্র পূর্বের কেন্দ্রে ফিরে আসায় T পুনরায় আগের সমতায় আসে। -
১৬১৫
সরল দোলকের ক্ষেত্রে দোলনকালের বর্গ (T²) বনাম অভিকর্ষজ ত্বরণ (g) লেখচিত্র কোনটি সঠিক?
- ক g-অক্ষের সমান্তরাল সরলরেখা
- খ মূলবিন্দুগামী ঊর্ধ্বগামী সরলরেখা
- গ সমপরাবৃত্ত
- ঘ মূলবিন্দুগামী ঋণাত্মক সরলরেখা
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) সমপরাবৃত্ত
T = 2π √(L/g) ⇒ T² = (4π² L) / g ⇒ T² ∝ 1/g। ফলে T² বনাম g লেখচিত্রটি একটি সমপরাবৃত্ত (Rectangular Hyperbola)। -
১৬১৬
y = A sin ωt কণার সরণ হলে ত্বরণ (a) বনাম সময় (t) লেখচিত্র কোনটি?
- ক ঋণাত্মক সাইন তরঙ্গ
- খ ধনাত্মক সাইন তরঙ্গ
- গ কোসাইন তরঙ্গ
- ঘ সরলরেখা
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ঋণাত্মক সাইন তরঙ্গ
y = A sin ωt হলে, v = dy/dt = Aω cos ωt, এবং ত্বরণ a = dv/dt = -Aω² sin ωt। এটি একটি ঋণাত্মক সাইন তরঙ্গ। -
১৬১৭
দোলনরত একটি স্প্রিং-এর দৈর্ঘ্য বৃদ্ধি (l) বনাম ভর (m) লেখচিত্র কোনটি?
- ক X-অক্ষের সমান্তরাল সরলরেখা
- খ মূলবিন্দুগামী ঊর্ধ্বগামী সরলরেখা
- গ নিম্নগামী সরলরেখা
- ঘ বক্ররেখা
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মূলবিন্দুগামী ঊর্ধ্বগামী সরলরেখা
হুকের সূত্রানুসারে F = kl ⇒ mg = kl ⇒ l = (g/k) m, অর্থাৎ l ∝ m। তাই l-m লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা। -
১৬১৮
সরল গতিসম্পন্ন কোনো কণার সর্বোচ্চ সরণ (Maximum Displacement) কত?
- ক xmax = ω2 A
- খ xmax = ω A
- গ xmax = A
- ঘ xmax = ω2 x
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) xmax = A
কণার সাম্যাবস্থা থেকে সর্বাধিক সরণকেই বিস্তার (A) বলে। -
১৬১৯
সরল ছন্দিত স্পন্দনরত বস্তুকণার বিস্তার A ও সরণ x হলে ত্বরণ (a) সর্বনিম্ন হবে কখন?
- ক x = A অবস্থানে
- খ x = A/2 অবস্থানে
- গ x = A/4 অবস্থানে
- ঘ x = 0 অবস্থানে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) x = 0 অবস্থানে
ত্বরণ a = -ω² x। সাম্যাবস্থানে x = 0 হলে ত্বরণ সর্বনিম্ন (a = 0) হয়। -
১৬২০
কোনো শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতার 9 গুণ হলে ঐ শব্দের তীব্রতা লেভেল কত ডেসিবেল?
- ক 0.095
- খ 0.95
- গ 9.54
- ঘ 95.4
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 9.54
β = 10 log(I/I₀) = 10 log 9 = 10 × 0.9542 ≈ 9.54 dB।
তপন স্যার ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।