তপন স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

তপন স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৫১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

২৫১৯ প্রশ্ন পাতা ১০/১২৬
সাল ধরে দেখো
২০২৪ ১টি২০২৩ ৪টি২০২২ ২টি২০২১ ১টি২০১৯ ২টি২০১৮ ২টি২০১৬ ১টি২০১৩ ১টি
  1. ১৮১
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার ২০২৩

    সর্বনিম্ন কত বেগে ভূ-পৃষ্ঠ হতে m ভরের একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর কখনো ফিরে আসবে না?

    • ক √(2gR)
    • খ √(2)gR
    • গ gR
    • ঘ 2√(gR)
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) √(2gR)

    মুক্তিবেগের সূত্র অনুযায়ী শক্তি সংরক্ষণ থেকে 12mv2=GMmR এবং g=GMR2 ব্যবহার করে vescape=2gR।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ১৮২

    একটি কণার ভরবেগ p। কণাটির গতিশক্তি দ্বিগুণ করা হলে এর নতুন ভরবেগ কত হবে?

    • ক √2p
    • খ 2p
    • গ 4 p
    • ঘ 8 p
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) √2p

    p=√2mK ⇒ p ∝ √K। K দ্বিগুণ হলে p হবে √2p।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ১৮৩
    তরঙ্গ তপন স্যার ২০১৩

    একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/5। বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত?

    • ক 2π/5
    • খ 4π/5
    • গ 2π
    • ঘ 6π/5
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 2π/5

    তরঙ্গের দুই বিন্দুর মধ্যে পথ-পার্থক্য Δx=λ5 দেওয়া থাকলে দশা-পার্থক্য Δϕ=2πλΔx=2πλ×λ5=2π5 rad।।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ১৮৪
    গতিবিদ্যা তপন স্যার

    সময়ের ব্যবধান শুন্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারকে কী বলা হয়?

    • ক গড়বেগ
    • খ তাৎক্ষণিক বেগ
    • গ সুষমবেগ
    • ঘ অসম বেগ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) তাৎক্ষণিক বেগ

    সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে (Δt→0) সরণের হারকেই তাৎক্ষণিক বেগ বলে: v=dxdt।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ১৮৫
    গতিবিদ্যা তপন স্যার

    সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে কী বলা হয়?

    • ক গড় ত্বরণ
    • খ সমত্বরণ
    • গ অসমত্বরণ
    • ঘ ত্বরণ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) ত্বরণ

    Δt→0 হলে বেগের পরিবর্তনের হার = তাৎক্ষণিক ত্বরণ, একে সংক্ষেপে ত্বরণ বলা হয়: a=dvdt।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ১৮৬
    গতিবিদ্যা তপন স্যার

    বেগের মাত্রা কোনটি?

    • ক M0LT-1
    • খ LT2
    • গ L2T
    • ঘ M2LT-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) M0LT-1

    বেগ=দৈর্ঘ্যসময় ⇒ মাত্রা LT-1 = M0LT-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ১৮৭
    গতিবিদ্যা তপন স্যার

    ত্বরণের মাত্রা কোনটি?

    • ক MLT-2
    • খ ML2T2
    • গ M0LT-2
    • ঘ ML0T-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) M0LT-2

    ত্বরণ=বেগসময় ⇒ মাত্রা LT-2 = M0LT-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ১৮৮
    গতিবিদ্যা তপন স্যার

    নিচের কোনটি সুষমবেগের উদাহরণ?

    • ক অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ
    • খ বজ্রপাতের শব্দের বেগ
    • গ ঢাকার রাস্তায় চলন্ত গাড়ির বেগ
    • ঘ কামানের গোলার বেগ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) বজ্রপাতের শব্দের বেগ

    সুষমবেগ মানে বেগ সবসময় ধ্রুব। বজ্রপাতের শব্দ বাতাসে প্রায় ধ্রুব বেগে চলে। পড়ন্ত বস্তু ও কামানের গোলার বেগ অভিকর্ষে বদলায়, শহরের গাড়ির বেগও বদলায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ১৮৯
    গতিবিদ্যা তপন স্যার

    নিচের কোনটি সমত্বরণ গতির উদাহরণ?

    • ক নক্ষত্র থেকে আগত আলোর গতি
    • খ ছাদ থেকে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি
    • গ বজ্রপাতের শব্দের গতি
    • ঘ স্রোতের নদীতে পানির গতি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ছাদ থেকে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি

    সমত্বরণ মানে ত্বরণ ধ্রুব। বিনা বাধায় পড়ন্ত বস্তুর ত্বরণ সবসময় g, তাই এটিই সমত্বরণ গতির উদাহরণ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ১৯০
    গতিবিদ্যা তপন স্যার

    গতিশীল বস্তুর অবস্থান (x) এবং সময় (t) এর সম্পর্কে x=18m+(12ms-1)t-(1.2ms-2)t2 সময়ের বিপরীতে নিম্নে প্রদত্ত কোন অবস্থানের মান সঠিক নয়?
    সময়(t) অবস্থান(x) সময়(t) অবস্থান(x)

    • ক 0s 18m
    • খ 1s 28.8m
    • গ 2s 37.2m
    • ঘ 3s 45.2m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 3s 45.2m

    x=18+12t−1.2t2। t=0⇒18 m, t=1⇒28.8 m, t=2⇒37.2 m, t=3⇒18+36−10.8=43.2 m। তাই (ঘ)-এর 45.2 m ভুল।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ১৯১
    গতিবিদ্যা তপন স্যার

    পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসুত্রগুলো অর্জন করা যায় তাহলে কী বলে?

    • ক গ্যালিলীয় প্রসঙ্গ কাঠামো
    • খ নিউটনীয় প্রসঙ্গ কাঠামো
    • গ জড় প্রসঙ্গ কাঠামো
    • ঘ সবকটি ঠিক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) সবকটি ঠিক

    পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে চলা যে কাঠামোয় নিউটনের সূত্র খাটে তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে; একে গ্যালিলীয় বা নিউটনীয় কাঠামোও বলা হয়। তাই সবকটিই ঠিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ১৯২
    গতিবিদ্যা তপন স্যার

    পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে কী বলে?

    • ক পরম গতি
    • খ আপেক্ষিক গতি
    • গ পরম স্থিতি
    • ঘ আপেক্ষিক স্থিতি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) পরম গতি

    পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে মাপা গতিই পরম গতি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ১৯৩
    গতিবিদ্যা তপন স্যার

    দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে অপরটির গতিকে কী বলে?

    • ক পরম গতি
    • খ পরম স্থিতি
    • গ আপেক্ষিক গতি
    • ঘ আপেক্ষিক স্থিতি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) আপেক্ষিক গতি

    দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে অপরটির গতি = আপেক্ষিক গতি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ১৯৪
    গতিবিদ্যা তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৫

    A ও B দুটি গাড়ি যথাক্রমে 10kmh-1 ও 20kmh-1 বেগে একই দিকে চলছে। A এর সাপেক্ষে B এর আপেক্ষিক বেগ

    • ক 10kmh-1 সামনের দিকে
    • খ 20kmh-1 সামনের দিকে
    • গ 20kmh-1 পিছনের দিকে
    • ঘ 30kmh-1 সামনের দিকে 12.
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 10kmh-1 সামনের দিকে

    একই দিকে চলায় vBA=vB−vA=20−10=10 kmh-1, দিক B-এর চলার দিকে অর্থাৎ সামনের দিকে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ১৯৫
    গতিবিদ্যা তপন স্যার

    সমত্বরণে গতিশীল কোনো বস্তুর একটি লেখচিত্র আঁকা হলো, যা v=v0+at সমীকরণ মেনে চলে। লেখচিত্র অঙ্কনের সময় Y-অক্ষ বরাবর কোন রাশিটি স্থাপন করা হয়?

    • ক v
    • খ t
    • গ a
    • ঘ v0
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) v

    v=v0+at সমীকরণে v হলো নির্ভরশীল রাশি (y) আর t স্বাধীন রাশি (x)। তাই Y-অক্ষে v বসে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ১৯৬
    গতিবিদ্যা তপন স্যার

    সমত্বরণে গতিশীল কোনো বস্তুর একটি লেখচিত্র আঁকা হলো, যা v=v0+at সমীকরণ মেনে চলে। এ লেখচিত্রের প্রকৃতি কেমন হবে?

    • ক মূলবিন্দুগামী সরলরেখা
    • খ Y-অক্ষ ছেদকারী সরলরেখা
    • গ অধিবৃত্ত
    • ঘ পরাবৃত্ত
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) Y-অক্ষ ছেদকারী সরলরেখা

    v=v0+at হলো y=c+mx আকারের সরলরেখা, যার Y-ছেদ v0 (শূন্য নয়)। তাই এটি Y-অক্ষ ছেদকারী সরলরেখা।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ১৯৭
    গতিবিদ্যা তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০১৬

    এক ব্যক্তি 5kmh-1 বেগে তার গন্তব্যে পৌঁছায় এবং 4kmh-1 বেগে পূর্বের অবস্থানে ফিরে আসে। তার আপেক্ষিক বেগ কত?

    • ক 0.50mh-1
    • খ 1.00kmh-1
    • গ 4.50kmh-1
    • ঘ 9.00kmh-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 9.00kmh-1

    যাওয়া ও ফেরার দিক পরস্পর বিপরীত। তাই আপেক্ষিক বেগ = 5−(−4) = 9.00 kmh-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ১৯৮
    গতিবিদ্যা তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৯

    দূরত্ব বনাম সময় লেখচিত্রের ঢাল বস্তুর কী নির্দেশ করে?

    • ক সরণ
    • খ দ্রুতি
    • গ বেগ
    • ঘ ত্বরণ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) দ্রুতি

    দূরত্ব-সময় লেখচিত্রের ঢাল = দূরত্বসময় = দ্রুতি (স্কেলার)। সরণ-সময় লেখচিত্রের ঢাল হলে সেটি বেগ হতো।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ১৯৯
    গতিবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০২৩

    একটি কার ও একটি মোটর সাইকেল একই দিকে যথাক্রমে vc ও vm বেগে গতিশীল হলে কারের সাপেক্ষে মোটর সাইকেলের আপেক্ষিক বেগ কত?

    • ক Vc-Vm
    • খ Vm-Vc
    • গ Vc+Vm
    • ঘ VcVm
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) Vm-Vc

    কারের সাপেক্ষে মোটরসাইকেলের আপেক্ষিক বেগ = vm−vc।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ২০০
    গতিবিদ্যা তপন স্যার · চুয়েট ২০২২ · কুয়েট ২০২২

    কোনো একটি বৃষ্টির দিনে ফাউজিয়া জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উল্লম্বভাবে 6kmh-1 বেগে পতিত হচ্ছে। ফাউজিয়া লক্ষ্য করলো, রাস্তায় একজন লোক 4kmh-1 বেগে হাঁটছে এবং অপরজন 8kmh-1 বেগে সাইকেলে যাচ্ছে। হেঁটে চলা লোকদের সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ কত?

    • ক 7.01kmh-1
    • খ 9.01kmh-1
    • গ 8.21kmh-1
    • ঘ 7.21kmh-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 7.21kmh-1

    বৃষ্টি উল্লম্বে 6 kmh-1, লোক অনুভূমিকে 4 kmh-1। লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগ = √62+42 = √52 ≈ 7.21 kmh-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

তপন স্যার ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি