তপন স্যার — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

তপন স্যার ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৫১৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

২৫১৯ প্রশ্ন পাতা ১১/১২৬
সাল ধরে দেখো
২০২৪ ১টি২০২৩ ৪টি২০২২ ২টি২০২১ ১টি২০১৯ ২টি২০১৮ ২টি২০১৬ ১টি২০১৩ ১টি
  1. ২০১
    গতিবিদ্যা তপন স্যার · যশোর বোর্ড ২০২৪

    একটি জাহাজ সোজা পূর্ব দিকে ঘণ্টায় 75km বেগে এবং অপর একটি জাহাজ সোজা উত্তর দিকে ঘণ্টায় 45km বেগে চলছে। প্রথম জাহাজের যাত্রীর নিকট দ্বিতীয় জাহাজটির বেগের দিক কোন দিকে হবে?

    • ক পূর্ব দিকের সাথে 30.96° কোণে উত্তর দিকে
    • খ পূর্ব দিকের সাথে 59.04° কোণে উত্তর দিকে
    • গ পূর্ব দিকের সাথে 90° কোণে উত্তর দিকে
    • ঘ পূর্ব দিকের সাথে 149.04° কোণে উত্তর দিকে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) পূর্ব দিকের সাথে 149.04° কোণে উত্তর দিকে

    প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয়টির বেগ = (0,45)−(75,0) = (−75, 45), অর্থাৎ 75 পশ্চিমে ও 45 উত্তরে। পূর্বদিকের সাথে কোণ = 180°−tan-14575 = 180°−30.96° = 149.04°।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২০২
    গতিবিদ্যা তপন স্যার

    স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের

    • ক সমানুপাতিক
    • খ বর্গের সমানুপাতিক
    • গ ব্যস্তানুপাতিক
    • ঘ বর্গের ব্যস্তানুপাতিক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) বর্গের সমানুপাতিক

    স্থিরাবস্থা থেকে s=12at2 ⇒ s ∝ t2, অর্থাৎ সময়ের বর্গের সমানুপাতিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ২০৩
    গতিবিদ্যা তপন স্যার

    স্থির অবস্থান থেকে সমত্বরণ চলমান বস্তুর বেগ অতিক্রান্ত দূরতের

    • ক সমানুপাতিক
    • খ ব্যস্তানুপাতিক
    • গ বর্গমূলের সমানুপাতিক
    • ঘ বর্গমূলের ব্যস্তানুপাতিক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) বর্গমূলের সমানুপাতিক

    স্থিরাবস্থা থেকে v2=2as ⇒ v ∝ √s, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ২০৪
    গতিবিদ্যা তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০১৭

    চিত্র অনুসারে 2m ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তুকণা গতিশীল। 2s-এ কণাটি P থেকে Q বিন্দুতে পৌঁছায়, কণাটির গড়বেগ কত?

    • ক 1ms-1
    • খ πms-1
    • গ 2ms-1
    • ঘ 2πms-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 2ms-1

    গড়বেগ = সরণসময়। অর্ধবৃত্তে P থেকে Q সরণ = ব্যাস = 2r = 4 m। তাই গড়বেগ = 42 = 2 ms-1। (গড় দ্রুতি হতো πr/2 = π ms-1।)

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ২০৫
    গতিবিদ্যা তপন স্যার

    একটি গাড়ি প্রথম x মিনিটে y km এবং পরবর্তী y মিনিটে x km যায়। গাড়িটির গড় দ্রুতি

    • ক 60ms-1
    • খ 60kms-1
    • গ 60mh-1
    • ঘ 60kmh-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 60kmh-1

    মোট দূরত্ব = (x+y) km, মোট সময় = (x+y) min = x+y60 h। গড় দ্রুতি = x+y(x+y)/60 = 60 kmh-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ২০৬
    গতিবিদ্যা তপন স্যার

    কোনো বস্তুর অবস্থান x কে সময় t-এর অপেক্ষকরুপে x=18m+(12ms-1)t-(1.2ms-2)t2 সমীকরণরুপে প্রকাশ করা হয়।
    t=3s এ বস্তুটির বেগ কত হবে?

    • ক 4.8ms-1
    • খ 5.8ms-1
    • গ 12ms-1
    • ঘ 15ms-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 4.8ms-1

    x=18+12t−1.2t2 ⇒ v=dxdt=12−2.4t। t=3 s ⇒ v=12−7.2=4.8 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ২০৭
    গতিবিদ্যা তপন স্যার

    x=13t3+3t সমীকরণটি একটি বস্তুর সরণ নির্দেশ করছে।
    এ সমীকরণে t সেকেন্ডে এবং x মিটারে প্রকাশিত।
    2s পরে বস্তুটির বেগ কত?

    • ক 15ms-1
    • খ 10ms-1
    • গ 7ms-1
    • ঘ 5ms-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 7ms-1

    x=13t3+3t ⇒ v=dxdt=t2+3। t=2 s ⇒ v=4+3=7 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ২০৮
    গতিবিদ্যা তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০১৬

    একটি বুলেট কোনো কাঠের তক্তা ভেদ করতে এর বেগের 120 হারায়। বুলেটটি থামাতে কতটি তক্তার প্রয়োজন পড়বে?

    • ক 10
    • খ 11
    • গ 20
    • ঘ 21
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 11

    প্রতি তক্তায় বেগ হয় 1920v। একটি তক্তা যত শক্তি শোষে তা সমান, তাই তক্তার সংখ্যা n=v2v2−(19v20)2=40039≈10.26। পূর্ণসংখ্যক তক্তা লাগবে বলে 11টি তক্তা দরকার।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ২০৯
    গতিবিদ্যা তপন স্যার · সিলেট বোর্ড ২০১৬

    কোনো বস্তুর অবস্থান x=(12ms-1)t-(1.2ms-1)t2, যেখানে অবস্থান x সময় t-এর উপর নির্ভরশীল।
    t=3s সময়ে বস্তুটির বেগের মান কত হবে?

    • ক 4.4ms-1
    • খ 4.8ms-1
    • গ 9.6ms-2
    • ঘ 12ms-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 4.8ms-1

    x=12t−1.2t2 ⇒ v=12−2.4t। t=3 s ⇒ v=12−7.2=4.8 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ২১০
    গতিবিদ্যা তপন স্যার · সিলেট বোর্ড ২০১৬

    কোনো বস্তুর অবস্থান x=(12ms-1)t-(1.2ms-1)t2, যেখানে অবস্থান x সময় t-এর উপর নির্ভরশীল।
    বস্তুটির ত্বরণ কত হবে?

    • ক -2.4ms-2
    • খ -4.8ms-2
    • গ 9.6ms-2
    • ঘ 12ms-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) -2.4ms-2

    a=dvdt=−2.4 ms-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ২১১
    গতিবিদ্যা তপন স্যার

    কোনো স্থির ত্বরণযুক্ত বস্তু ছয় সেকেন্ডে 240m এবং ষষ্ঠ সেকেন্ডে 65m অতিক্রম করলে 20 তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?

    • ক 120m
    • খ 205m
    • গ 430m
    • ঘ 800m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 205m

    6 s-এ 240 m: 6u+18a=240 ⇒ u+3a=40। ৬ষ্ঠ সেকেন্ডে: u+a2(2·6−1)=u+5.5a=65। বিয়োগ করে 2.5a=25 ⇒ a=10, u=10। ২০তম সেকেন্ডে: u+a2(2·20−1)=10+10×19.5=205 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ২১২
    গতিবিদ্যা তপন স্যার

    50kg ভরের এক ব্যক্তি 1950kg ভরের একটি গাড়ি স্থিরাবস্থা থেকে প্রথম 10s সমত্বরণে চললো। অতঃপর 10min সমবেগে চালানোর পর ব্রেক চেপে 1s এর মধ্যে গাড়ি থামালো। যাত্রা শুরুর 4s পর গাড়ির বেগ 8ms-1 হলে গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয় করো।

    • ক 12100m
    • খ 12210m
    • গ 12310m
    • ঘ 12110m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 12110m

    4 s-এ v=8 ⇒ a=2 ms-2। ত্বরণ পর্ব (10 s): v=20 ms-1, s1=12·2·102=100 m। সমবেগ পর্ব (600 s): s2=20×600=12000 m। ব্রেক পর্ব (1 s): s3=202×1=10 m। মোট = 12110 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ২১৩
    গতিবিদ্যা তপন স্যার · বুটেক্স (BUTEX) ২০১৪

    s=v0t+12at2 এর ক্ষেত্রে s বনাম t লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি কী হবে?

    • ক অধিবৃত্ত
    • খ পরাবৃত্ত
    • গ উপবৃত্ত
    • ঘ আয়তাকার পরাবৃত্ত
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) পরাবৃত্ত

    s=v0t+12at2 — এটি t-এর দ্বিঘাত সমীকরণ, তাই লেখচিত্র পরাবৃত্ত (parabola)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ২১৪
    গতিবিদ্যা তপন স্যার

    এক ব্যক্তি 7kmh-1 দ্রুতিতে তার গন্তব্যে পৌঁছান এবং 8kmh-1 দ্রুতিতে পূর্বের স্থানে ফিরে আসেন। তার গড় দ্রুতি কত?

    • ক 7.5kmh-1
    • খ 7.66kmh-1
    • গ 7.33kmh-1
    • ঘ 7.47kmh-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 7.47kmh-1

    একই দূরত্ব যাওয়া-আসায় গড় দ্রুতি হলো হরাত্মক গড়: 2v1v2v1+v2=2×7×815=11215≈7.47 kmh-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ২১৫
    গতিবিদ্যা তপন স্যার · চুয়েট ২০১৪

    ভূমির সাথে 30° কোণে আনত একটি মসৃণ তল AB-এর সর্বোচ্চ বিন্দু A থেকে একই বস্তু মসৃণভাবে গড়িয়ে 10s পরে সর্বনিম্ন বিন্দু B-তে আসলো। ভূমি হতে A-এর উচ্চতা কত?

    • ক 212.25m
    • খ 122.5m
    • গ 368.48m
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 122.5m

    মসৃণ আনত তলে ত্বরণ a=g sin30°=4.9 ms-2। AB=12(4.9)(10)2=245 m। উচ্চতা h=AB·sin30°=245×0.5=122.5 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ২১৬
    গতিবিদ্যা তপন স্যার · চুয়েট ২০২১ · কুয়েট ২০২১

    মনে করো কোনো একটি ধ্রুব বলের প্রভাবে একটি বস্তুর সরণ কোনো একটি নির্দিষ্ট দিকে x ; সময় t ও সরণ x এর একক যথাক্রমে সেকেন্ড ও মিটার এবং তারা t=√x+5 সমীকরণ মেনে চলে। বস্তুটির সরণ নির্ণয় করো যখন এর বেগ শূন্য।

    • ক 0m
    • খ (t-5)2m
    • গ 5m
    • ঘ 1m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 0m

    t=√x+5 ⇒ x=(t−5)2। v=dxdt=2(t−5)। v=0 ⇒ t=5 s, তখন x=(5−5)2=0 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ২১৭
    গতিবিদ্যা তপন স্যার · বুয়েট ২০২২

    একটি বাস তার ভ্রমণের শুরুতে অর্ধেক অংশ 15ms-2 ত্বরণে এবং অবশিষ্ট অংশ 5ms-2 মন্দনে চলে। পুরো পথ জুড়ে তার অতিক্রান্ত দূরত্ব 120m হলে, চলার সর্বোচ্চ বেগ কত?

    • ক 20√2 ms-1
    • খ 30√2 ms-1
    • গ 30√3 ms-1
    • ঘ 20√3 ms-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 30√2 ms-1

    প্রথম অর্ধেক 60 m-এ ত্বরণ: v2=2(15)(60)=1800 ⇒ v=√1800=30√2 ms-1। এটিই সর্বোচ্চ বেগ (এরপর মন্দন শুরু)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ২১৮
    গতিবিদ্যা তপন স্যার · ময়মনসিংহ বোর্ড ২০২৪

    পানি থেকে 19.6m ওপরে থাকা ব্রিজ থেকে একটি বস্তুকে নৌকার ওপর ছেড়ে দেওয়া হলো তখন নৌকাটি ব্রিজ থেকে 6m দূরে থাকলে নৌকার দ্রুতি কত হবে?

    • ক 0.33m/s
    • খ 2m/s
    • গ 3m/s
    • ঘ 12m/s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 3m/s

    19.6 m পড়তে t=√2×19.69.8=2 s। এ সময়ে নৌকাকে 6 m আসতে হবে ⇒ দ্রুতি = 62=3 m/s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ২১৯
    গতিবিদ্যা তপন স্যার

    স্থির অবস্থান থেকে বিনা বাঁধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের কোনটি?

    • ক ব্যস্তানুপাতিক
    • খ সমানুপাতিক
    • গ বর্গের ব্যস্তানুপাতিক
    • ঘ বর্গের সমানুপাতিক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) সমানুপাতিক

    বিনা বাধায় পড়ন্ত বস্তুর v=gt ⇒ v ∝ t, সময়ের সমানুপাতিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ২২০
    গতিবিদ্যা তপন স্যার

    স্থির অবস্থান থেকে বিনা বাঁধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ঐ সময়ের কোনটি?

    • ক সমানুপাতিক
    • খ ব্যস্তানুপাতিক
    • গ বর্গের সমানুপাতিক
    • ঘ বর্গের ব্যস্তানুপাতিক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) বর্গের সমানুপাতিক

    h=12gt2 ⇒ h ∝ t2, সময়ের বর্গের সমানুপাতিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

তপন স্যার ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি