শাবিপ্রবি ২০১৮ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
শাবিপ্রবি ২০১৮ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৪টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
৪ প্রশ্ন
পাতা ১/১
সাল ধরে দেখো
-
১
কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশির নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়?
- ক শক্তি
- খ রৈখিক ভরবেগ
- গ গতিশক্তি
- ঘ কৌণিক ভরবেগ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কৌণিক ভরবেগ
কেপলারের ২য় সূত্র (ক্ষেত্রফলের সূত্র) কৌণিক ভরবেগের নিত্যতা থেকেই আসে। -
২
মানবদেহে শিরা-উপশিরা দিয়ে রক্তের চলাচল কোন ধর্মের ওপর হয়ে থাকে?
- ক প্লাবতা
- খ সান্দ্রতা
- গ কৈশিকতা
- ঘ পৃষ্ঠটান
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) কৈশিকতা
সরু শিরা-উপশিরার ভেতর দিয়ে রক্ত ওঠে কৈশিকতার (capillarity) কারণে। -
৩
পানির ত্রৈধবিন্দুতে mmHg-এককে চাপ এবং K-এককে তাপমাত্রা যথাক্রমে-
- ক 4.58, 273.15
- খ 4.58,273.16
- গ 4.58, 273.0
- ঘ 5.58,0
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 4.58,273.16
পানির ত্রৈধবিন্দুতে চাপ 4.58 mmHg এবং তাপমাত্রা 273.16 K — এটিই সংজ্ঞায়িত মান। -
৪
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ভৌত রাশি স্থির থাকে তাকে কী বলে?
- ক এনট্রপি
- খ তাপমাত্রা
- গ চাপ
- ঘ অভ্যন্তরীণ শক্তি
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) এনট্রপি
রুদ্ধতাপীয় (প্রত্যাবর্তী) প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে।
শাবিপ্রবি ২০১৮ ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।