শাবিপ্রবি ২০০৮ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
শাবিপ্রবি ২০০৮ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
২ প্রশ্ন
পাতা ১/১
সাল ধরে দেখো
-
১
পানির ওপর একটি ইস্পাতের ব্লেড ভেসে থাকার কারণ
- ক পানির পৃষ্ঠটান
- খ পানির ঊর্ধ্বচাপ
- গ পানির ঘনত্ব ইস্পাতের ঘনত্বের চেয়ে কম হওয়ার কারণে
- ঘ পানির সান্দ্রতার কারণে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) পানির পৃষ্ঠটান
ব্লেডের ওজন পানির পৃষ্ঠটানজনিত ঊর্ধ্বমুখী বল দিয়ে ভারসাম্য পায়, তাই ঘনত্ব বেশি হলেও ভেসে থাকে। -
২
রুদ্ধতাপে বায়ুমণ্ডলীয় চাপে রাখা গ্যাসকে প্রসারিত করে দ্বিগুণ করা হলে যে চূড়ান্ত চাপ হয়, সমোষ্ণ প্রক্রিয়া সেই একই চাপ পেতে গ্যাসকে কতগুণ প্রসারিত করতে হবে?
- ক 1.4
- খ 2.6
- গ 5.2
- ঘ 7.8
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 2.6
রুদ্ধতাপীয়ভাবে দ্বিগুণ প্রসারণে p₂=p₁×(0.5)^1.4≈0.379p₁। সমোষ্ণভাবে একই p₂ পেতে p₁V₁=p₂V₂′ থেকে V₂′=V₁/0.379≈2.6V₁ — অর্থাৎ প্রায় 2.6 গুণ প্রসারণ প্রয়োজন।
শাবিপ্রবি ২০০৮ ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।