চট্টগ্রাম বোর্ড ২০২১ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
চট্টগ্রাম বোর্ড ২০২১ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ১২টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
১২ প্রশ্ন
পাতা ১/১
সাল ধরে দেখো
-
১
নিচের কোন শর্তের জন্য কৃতকাজ ধনাত্মক বলে বিবেচিত হবে? (বল ও সরণের মধ্যবর্তী কোণ θ)
- ক 0°<θ<90°
- খ 0°≤θ<90°
- গ 90°<θ≤180°
- ঘ 90°≤θ≤180°
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 0°≤θ<90°
cosθ>0 হলে কাজ ধনাত্মক, অর্থাৎ 0°≤θ<90°। -
২
গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি?
- ক K = 2pm
- খ K = p2 m
- গ K = 2p2m
- ঘ K = p22 m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) K = p22 m
p=mv ⇒ v=pm। K=12mv2=p22m। -
৩
যদি গতিশক্তি = K, ভর = m ও ভরবেগ = p হয়, তবে কোন সম্পর্কটি সঠিক?
- ক K = 2p2m
- খ K = 2pm
- গ K = p2m
- ঘ K = p22m
-
৪
দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে কী ঘটে?
(i) সময় লাভ করবে
(ii) সময় হারাবে
(iii) ধীরে চলবে
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ii ও iii
পাহাড়ের চূড়ায় g হ্রাস পায় বলে দোলনকাল T = 2π√(L/g) বৃদ্ধি পায়। ফলে ঘড়ি ধীরে চলে এবং সময় হারায়। -
৫
তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ-
- ক dQ = Tds
- খ dQ = dsT
- গ W = JH
- ঘ dQ = dU+dW
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) dQ = Tds
তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ (প্রত্যাবর্তী প্রক্রিয়ায়): dQ = TdS। -
৬
নিচের কোন লেখচিত্রটি ও’মের সূত্র মেনে চলে?
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক)
ওহমের সূত্র (V∝I) অনুসারে গ্রাফ মূলবিন্দুগামী সরলরেখা হওয়া উচিত, যা চিত্র (ক)-এ দেখানো হয়েছে। -
৭
একটি ভোল্টমিটার ও একটি তড়িৎকোষ নিয়ে ভোল্টমিটারের দুই প্রান্ত কোষের দুই প্রান্তের সাথে সংযুক্ত করা হলো। অতঃপর কোষের সাথে শ্রেণিসমবায়ে একটি চাবি ও একটি রোধক যুক্ত করে এবং চাবি বন্ধ করে তড়িৎ প্রবাহ চালনা করা হলো।
- ক প্রথম ক্ষেত্রে ভোল্টমিটার যে পাঠ দেয় তা তড়িচ্চালক শক্তি
- খ দ্বিতীয় ক্ষেত্রে যে পাঠ দেয় তা তড়িচ্চালক শক্তি
- গ প্রথম ক্ষেত্রে যে পাঠ দেয় তা বিভব পার্থক্য
- ঘ দ্বিতীয় ক্ষেত্রে যে পাঠ দেয় তা প্রথম ক্ষেত্রের পাঠের চেয়ে বেশি
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) প্রথম ক্ষেত্রে ভোল্টমিটার যে পাঠ দেয় তা তড়িচ্চালক শক্তি
চাবি খোলা অবস্থায় (প্রবাহ শূন্য) ভোল্টমিটার কোষের পূর্ণ তড়িচ্চালক শক্তি (কোনো ভোল্টেজ-ড্রপ ছাড়া) নির্দেশ করে। -
৮
কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি?
- ক MLT-1
- খ ML2T0
- গ ML2T-1
- ঘ ML-2T-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ML2T-1
L=mvr ⇒ মাত্রা = M × LT-1 × L = ML2T-1। -
৯
ভূপৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য (L) কত?
- ক 0.971 m
- খ 0.993 m
- গ 0.71 m
- ঘ 0.248 m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 0.993 m
T = 2 s, g = 9.8 ms⁻²। L = (g T²) / (4π²) = (9.8 × 4) / (4 × 9.8696) ≈ 0.993 m = 99.3 cm। -
১০
দোলনরত একটি স্প্রিং-এর দৈর্ঘ্য বৃদ্ধি (l) বনাম ভর (m) লেখচিত্র কোনটি?
- ক X-অক্ষের সমান্তরাল সরলরেখা
- খ মূলবিন্দুগামী ঊর্ধ্বগামী সরলরেখা
- গ নিম্নগামী সরলরেখা
- ঘ বক্ররেখা
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মূলবিন্দুগামী ঊর্ধ্বগামী সরলরেখা
হুকের সূত্রানুসারে F = kl ⇒ mg = kl ⇒ l = (g/k) m, অর্থাৎ l ∝ m। তাই l-m লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা। -
১১
কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ
- ক অসীম
- খ ধনাত্মক
- গ শূন্য
- ঘ ঋণাত্মক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) শূন্য
কেন্দ্রমুখী বল সবসময় সরণের লম্ব, তাই এর কৃতকাজ শূন্য। -
১২
টর্কের মাত্রা কোনটি?
- ক ML2T2
- খ ML2T-2
- গ M2LT-2
- ঘ ML-2T-3
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ML2T-2
τ=r×F ⇒ মাত্রা = L × MLT-2 = ML2T-2।
চট্টগ্রাম বোর্ড ২০২১ ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।